২০২৫ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন 'COP-30' অনুষ্ঠিত হবে কোন দেশে?
A স্পেন
B ব্রাজিল
C ইতালি
D মিসর
Solution
Correct Answer: Option B
- জলবায়ু বিষয়ক সম্মেলন COP এর আয়োজন করেঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Framework Convention on Climate Change (UNFCCC)। - UN- Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। - সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি। - বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন এর লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে। - এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২৮তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়। - ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ এ ১৯৯ টি জাতি অংশগ্রহণ করেছিল। - এতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো (UNFCCC) এর সকল ১৯৭ টি সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে রয়েছে- - ১৫০ টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান - জাতীয় প্রতিনিধি - নাগরিক সমাজ সংস্থা - ব্যবসা প্রতিষ্ঠান - আদিবাসী জনগোষ্ঠী - দানশীল সংস্থা ও - আন্তর্জাতিক সংস্থা। - জাতিসংঘ আয়োজিত একটি বৈশ্বিক জলবায়ু সম্মেলন। - জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে মোকাবেলা করা যায় জাতিসংঘের নেতৃত্বে এ নিয়ে আলোচনা করা হয়। - ২০২৪ সালে কপ-২৯ সম্মেলন হবে আজারবাইজানে। - ব্রাজিল ২০২৫ সালের কপ-৩০ এর আয়োজন করবে। - ২০২৮ সালের কপ-৩৩ আয়োজনের প্রস্তাব করে ভারত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।