সরাসরি মূল কন্টেন্টে যান

বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ' চলন্তিকা' এর প্রণেতা কে?

A) কাজী আব্দুল ওদুদ
B) হরিচরণ বন্দ্যোপাধ্যায়
C) রাজশেখর বসু (সঠিক উত্তর)
D) সুবলচন্দ্র মিত্র
সমাধান

সঠিক উত্তর: Option C

রাজশেখর বসু 'চলন্তিকা' অভিধানের প্রণেতা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বঙ্গীয় শব্দকোষ' নামে অভিধান সংকলন করনে।

বিখ্যাত অভিধান ও রচিয়তাঃ
- ১৮১৭ সালে বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) প্রথম অভিধান 'বঙ্গভাষাভিধান' সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ।
- অশোক মুখোপাধ্যায় সর্বপ্রথম সমার্থ শব্দের অভিধান সম্পাদনা করেন ১৯৮৭ সালে; অভিধানটির নাম 'সংসদ সমার্থশব্দকোষ'।
- ১৯৩৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় রাজশেখর বসু বিরচিত বাংলা অভিধান‘চলন্তিকা'।
- ১৮৬৪ সালে শ্যামাচরণ চট্টোপাধ্যায় রচিত ঢাকা থেকে মুদ্রিত প্রথম বাংলা অভিধান 'শব্দদীধিতি অভিধান।
- ১৯৫৫ সালে শৈলেন্দ্র বিশ্বাস রচিত সংসদ বাঙ্গালা অভিধান।
- লৌকিক শব্দকোষ (দুই খণ্ড)। ১৯৭১ সালে প্রকাশিত হয় কামিনীকুমার রায় রচিত ।
- 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' - এর সম্পাদক আহমদ শরীফ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এর রচিয়তা জামিল চৌধুরী, ২০১৬ সালে বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত হয়।
- জগন্নাথ চক্রবর্তীর দুটো অভিধান: জাতীয় অভিধান (১ম খ) (সম্পাদক); ১৯৯৬। মণিমঞ্জুষা (বাংলা-ইংরেজি দ্বিভাষিক সিরাস) ১৯৮৬।
- পারসীক অভিধান অর্থাৎ পারসীক শব্দছলে স্বদেশীয় সাধুশব্দ সংগ্রহ। জয়গোপাল তর্কালংকার ভট্টাচার্য। ১৮৩৮ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় ফার্সি শব্দের অভিধান।
- লালন শব্দকোষ ২০০১ রবিশঙ্কর মৈত্রী রচিত।
- Vocabulario em idioma Bengalla E Partuguez মানোএল দা আসসুম্পসাঁউ। ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪০ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
অনুসর্গ, উপসর্গ
রুটিন দেখুন
Exam - 30 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
English:
Preposition: Appropriate preposition(A-G)
Vocabulary (Synonym-Antonym, Spelling) - D
রুটিন দেখুন
পরীক্ষা- ১৫ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
কোরেশী মাগন ঠাকুর, আলাওল, আবদুল হাকিম, শাহ মুহম্মদ গরীবুল্লাহ, ভারতচন্দ্র রায়গুণাকর, এন্টনি ফিরিঙ্গি।
ব্যাকরণ:
সমাস
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা ১৫ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Physiology-01:
• Nervous System & Special Senses. Blood & Circulatory System. Digestion, Metabolism & Nutrition. Basic Tissue Physiology
রুটিন দেখুন