কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

A পদ্মগোখরা

B পদ্মপুরাণ

C পদ্মাবতী

D পদ্মরাগ

Solution

Correct Answer: Option A

- কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ 'শিউলিমালা' (১৯৩১)।
- পদ্ম-গোখরা, জিনের বাদশা, অগ্নি- গিরি, শিউলিমালা- এ চারটি গল্প নিয়েই 'শিউলিমালা' গ্রন্থটি রচিত।
- 'পদ্মগোখরা' গল্প অবলম্বনে ১৯৭১ সালে খান আতাউর রহমান 'সুখ-দুঃখ' এবং ১৯৭৬ সালে মুস্তাফিজ 'মায়ার বাঁধন' নামক চলচ্চিত্র নির্মাণ করেন।

অন্যদিকে, 
- মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যগ্রন্থের একটি অংশের নাম 'পদ্মপুরাণ'।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)।
- মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল রচনা করেন ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য 'পদ্মাবতী' (১৬৪৮)।

---------------------------
---------------------------

- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।

• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- সাম্যবাদী,
- ফনিমনসা ইত্যাদি। 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions