সরাসরি মূল কন্টেন্টে যান

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (সহকারী ব্যবস্থাপক) - ১০.০৩.২০১৬

৬৩ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
যদি Total number of people in survey= x হয়, তবে A = 100 - x

প্রশ্নমতে, (100 - x) x 50%+ (100 x 60%)
           ⇒ 5000 - 50x + 6000 = 55x [সব পক্ষ থেকে % বাদ দিয়ে]
           ⇒ 11,000 = 105x
             ∴ x = 200
ব্যাখ্যা (Explanation)
একজন বৃদ্ধের নিকট কিছু মুদ্রা ছিল যা তিনি তার দুই পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন দুজনের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বর্গের পার্থক্য প্রাপ্ত মুদ্রার সংখ্যার পার্থক্যের 36 গুন। লোকটির নিকট কয়টি মুদ্রা ছিল?

Let, He gave x coins to first son.
& He gave y coins to second son.

According to question, x2 - y2 = 36 (x - y)
                             ⇒ (x + y) (x - y) = 36 (x - y)
                               ∴ x + y= 36
 ∴ The old man have 36 coins.
ব্যাখ্যা (Explanation)
Solution: ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা বিশ্বের বড় বড় সমস্যাগুলির একটি। শিল্পভিত্তিক অর্থনীতির জন্য জ্বালানী হলো একটি প্রধান হাতিয়ার যার জন্য প্রতি দশ থেকে বারো বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করতে হয়। এরই মধ্যে সস্তা, পর্যাপ্ত ও পরিবেশবান্ধব জ্বালানী শেষ হয়ে যেতে পারে। কয়লা প্রচুর আছে কিন্তু এটা পরিবেশ দূষণ করে, প্রাকৃতিক গ্যাস দুর্লভ আর তেল সর্বত্রই পাওয়া যায় না। নিউক্লিয় শক্তি খুবই দামী ও ঝুঁকিপূর্ণ।
ব্যাখ্যা (Explanation)
- MS word প্রোগ্রামে Section break অপশন ব্যবহার করে কোনো ডকুমেন্টের পৃষ্ঠাকে বিভিন্ন সেকশনে বিভক্ত করা ( Split ) যায় এবং বিভিন্ন সেকশনকে সুবিধাজনকভাবে বিভিন্ন ফরমেট বা লেআউটে সাজানো যায় ।
ব্যাখ্যা (Explanation)
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠান গুলো হলঃ
১। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ
২। আইন বিভাগ
৩। বিচার বিভাগ
৪। নির্বাচন কমিশন
৫। সরকারি কর্ম কমিশন
৬। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
৭। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

সাংবিধানিক পদ সমুহ :
----------------------------
১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩. স্পিকার ও ডেপুটি স্পিকার
৪. সংসদ সদস্যগণ
৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
৭. অ্যাটর্নি জেনারেল
৮. সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান
ব্যাখ্যা (Explanation)
• জাতিসংঘের দাপ্তরিক ভাষা

- আরবি (আধুনিক প্রমিত আরবি)
- ইংরেজি (অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি)
- ফরাসি ভাষা
- মান্দারিন (সরলীকৃত চীনা অক্ষর)
- রুশ ভাষা
- স্প্যানিশ
ব্যাখ্যা (Explanation)
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা ও
- জাপান।

- 2024 সালের জি 7 শীর্ষ সম্মেলন 2024 সালের জুনের মাঝামাঝি ইতালির পুগলিয়াতে অনুষ্ঠিত হবে।
- 2025 সালের জি 7 শীর্ষ সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে।
ব্যাখ্যা (Explanation)
- জাতীয় গাছ : আম গাছ
- জাতীয় পাখি : দোয়েল
- জাতীয় ফল : কাঁঠাল
- জাতীয় মাছ : ইলিশ
- জাতীয় ফুল : শাপলা
- জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার
- জাতীয় দিবস : ২৬শে মার্চ।
ব্যাখ্যা (Explanation)
- পশ্চিম আফ্রিকার গৃহযুদ্ধে নিমজ্জিত দেশ সিয়েরা লিওনে ১৯৯১-২০০২ পর্যন্ত যে শান্তিরক্ষী বাহিনী ছিল তার অধিকাংশই ছিল বাংলাদেশি ।

- এ বাহিনীর সহযোগিতায় দেশটিতে গৃহযুদ্ধের অবসান হলে দেশটির প্রেসিডেন্ট ২০০২ সালে বাংলাকে তাদের অন্যতম অফিসিয়াল ভাষার স্বীকৃতি দেয় ।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম আফ্রিকান)
মালয়েশিয়া - ৩১ জানুয়ারি ১৯৭২ (প্রথম মুসলিম দেশ)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
 
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর হিসাব মতে, ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন।

- দেশটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩০% ধান উৎপাদন করে, যার পরিমাণ ১৪.৮৫ কোটি টন।

- তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি মোট ১১.৬৪ কোটি টন ধান উৎপাদন করে।

- উলেক্ষ্য, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়।
ব্যাখ্যা (Explanation)
- মায়ানমারের বর্তমান রাষ্ট্রপতি হলেন মিন অং হ্লাইং। তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করেন।

- অভ্যুত্থানের পর থেকে তিনি দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামরিক সরকারের প্রধান হিসাবে কাজ করছেন।

- মিন অং হ্লাইং এর আগে মায়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন।

- তার নেতৃত্বে সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা দখল করে। এর পর থেকে তিনি মায়ানমারে কঠোর সামরিক শাসন প্রতিষ্ঠা করেছেন।
ব্যাখ্যা (Explanation)
- শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- (৬ অক্টোবর) নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।
- ইরানে নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।
ব্যাখ্যা (Explanation)
MS Word Keyboard -এর শটকার্ট ব্যবহারঃ
===========================
1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select)
2. Ctrl + B = টেক্সট বোল্ড। (Bold)
3. Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy)
4. Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
5. Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
6. Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World)
7. Ctrl + G = গো টু কমান্ড।
8. Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace)
9. Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic)
10. Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify)
11. Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। (Hyperlink)
12. Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align)
13. Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
14. Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File)
15. Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open)
16. Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)
17. Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
18. Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)
19. Ctrl + S = ফাইল সেভ। (Save)
20. Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
21. Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।(Underline)
22. Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।(Paste)
23. Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য। (Close File)
24. Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য। (Cut)
25. Ctrl + Y = রিপিট করার জন্য। (Redo)
26. Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। (Undo)
27. কম্পিউটার Restart করতে Ctrl+Alt+Delete
ব্যাখ্যা (Explanation)
- ‘World Health Day' প্রতি বছর ৭ই এপ্রিল পালিত হয়। এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা পরিচালিত এবং ১৯৫০ সালে প্রথম পালন করা হয়েছিল।

- বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য হল জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু করা।

- প্রতি বছর, WHO একটি নির্দিষ্ট থিম নির্বাচন করে যা সারা বিশ্বের স্বাস্থ্য সমস্যা এবং তার সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
- বিগত কিছু বছরের থিম ছিল:
- ২০১৭: "ডিপ্রেশন: লেট'স টক"
- ২০১৮: "ইউনিভার্সাল হেলথ কাভারেজ: এভরিওয়ান, এভরিহোয়ার"
- ২০১৯: "হেলথ ফর অল: কভারেজ ইভ্রিওয়ান, এভরিহোয়ার"
- ২০২০: "সাপোর্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইভস"
ব্যাখ্যা (Explanation)
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক, যা আনুষ্ঠানিকভাবে পঞ্চত্রিশতম অলিম্পিক গেমস নামে পরিচিত, ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ পর্যন্ত ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।

- এটি দ্বিতীয়বারের মতো প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে, প্রথমটি ১৯০০ সালে হয়েছিল।

- ২০২৪ অলিম্পিকের জন্য ৩২টি ক্রীড়া এবং ৩০৬টি ইভেন্টের আয়োজন করা হয়েছে।

- এর মধ্যে ১৫টি ইভেন্ট নতুন, যার মধ্যে ৭টি পুরুষদের জন্য, ৭টি মহিলাদের জন্য এবং ১টি মিশ্র।
ব্যাখ্যা (Explanation)
-`তৈরিকৃত স্লাইড মনিটরের পুরো পর্দা জুড়ে প্রদর্শনের জন্য Slide show > View show ক্লিক করতে হবে।

- অথবা কী-বোর্ড থেকে F5 কী চাপলে স্লাইডটি প্রদর্শিত হবে।
ব্যাখ্যা (Explanation)
-অ্যাঞ্জেল জলপ্রপাত হল বিশ্বের সবচেয়ে উঁচু নিরবচ্ছিন্ন জলপ্রপাত, 

-এটির উচ্চতা 979 মিটার (3,212 ফুট) এবং 807 মিটার (2,648 ফুট)। 

-জলপ্রপাতটি ভেনেজুয়েলায় কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত। 

-জলপ্রপাতের নামকরণ করা হয়েছে আমেরিকান বিমানচালক জিমি অ্যাঞ্জেলের নামে, যিনি 1933 সালে প্রথম ব্যক্তি ছিলেন। 

-অ্যাঞ্জেল জলপ্রপাত দেখার সেরা সময় বর্ষাকালে, যা মে থেকে নভেম্বর পর্যন্ত। জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, এবং বিমান, নৌকা বা হেলিকপ্টারে পৌঁছানো যায়। 

-অ্যাঞ্জেল জলপ্রপাত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- ‘তিলোত্তমা সম্ভব’ বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি কাব্যগ্রন্থ। এবং এটিই বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যগ্রন্থ ।

মাইকেল মধুসূদন দত্তের-
- প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)।
- প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)।
- মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)।
- শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ।

♦ সাহিত্য স্বীকৃতি :
১.আধুনিক বাংলা কবিতার জনক
২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা।
৪.সার্থক প্রহসন রচয়িতা।
৫.সার্থক নাটক রচয়িতা।
৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক।

♦ সাহিত্য কর্ম:
- মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য।
- গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি।
- নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন।
- প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ,একেই কি বলে সভ্যতা।
- গদ্যকাব্য : হেক্টর বধ
- ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.
ব্যাখ্যা (Explanation)
অর্ধ-তৎসম শব্দঃ যেসব শব্দ বাংলা ভাষায় মূল সংস্কৃত শব্দরূপে অবিকৃত নেই; অথচ পূর্ণ তদ্ভব রূপও প্রাপত হয়নি, লোকের মুখে শৃঙ্খলাহীনভাবে ভেঙ্গে খুব সহজে উচ্চারিত হয়, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
যেমন: গেরাম, বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- 'ভূধর' এর সমার্থক শব্দ হলোঃ পর্বত, মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীব্র, ভূভৃৎ, নগ।

- আর ‘পৃথিবী' এর সমার্থক শব্দ হলোঃ মেদিনী, ধরা, বসুন্ধরা, পৃথ্বী, উর্বী ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- শত্রুকে দমন করে যে - অরিন্দম
- শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন
- পাখির ডাক - কূজন
- ভয় নাই যার - নির্ভীক
- আপনাকে পন্ডিত মনে করে যে- পন্ডিতম্মন্য।
- যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি৷
- শত্রুকে হত্যা করেন যিনি- শত্রুহন্তা
- উপকারির অপকার করে যে- কৃতঘ্ন
ব্যাখ্যা (Explanation)
- বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি শামসুর রহমান কর্তৃক রচিত একটি কাব্যগ্রন্থ হল উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।

- তিনি বাংলাদেশে এরশাদের সৈরাশাসন নিয়ে এ কাব্য গ্রন্থটি রচনা করেন।

- তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলঃ প্রথম গান-দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বাংলাদেশ স্বপ্ন দেখে।

- উল্লেখ্য, তাঁর স্বাধীনতা তুমি কবিতাটি ‘শ্রেষ্ঠ কবিতা' কাব্যগ্রন্থতে নেওয়া হয়েছে এবং

- তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন।
ব্যাখ্যা (Explanation)
- গৌড়ীয় ব্যাকরণ বাংলায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে 'গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩) রচনা করেন। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন ।
- তার অন্যান্য রচনা হচ্ছে 'বেদান্তসার' (১৮১৫), 'ভট্টাচার্যের সহিত বিচার' (১৮১৭), 'সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮) ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- যেসব শব্দ বিশেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে । যেমনঃ গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
"বর" শব্দটির দুটি স্ত্রীবাচক রূপ আছে। এই শব্দের স্ত্রীবাচক রূপগুলি হল:

১. বধূ
২. কনে/কন্যা

অন্যান্য অপশন গুলির জন্য:
A) শুক - এর স্ত্রীবাচক রূপ হল শুকী (একটি মাত্র)
B) গায়ক - এর স্ত্রীবাচক রূপ হল গায়িকা (একটি মাত্র)
C) খোকা - এর স্ত্রীবাচক রূপ হল খুকি (একটি মাত্র)
ব্যাখ্যা (Explanation)
- পয়জার শব্দের অর্থ:- জুতা ,পাদুকা ।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমনঃ
- সোনার-তরী = সোনার তরী,
- সোনার-বাংলা = সোনার বাংলা,
- হাতের-পাঁচ = হাতের পাঁচ,
- গায়ে-পড়া = গায়েপড়া,
- ঘোড়ার-ডিম = ঘোড়ার ডিম ইত্যাদি।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।