সরাসরি মূল কন্টেন্টে যান

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: (সহকারী ব্যবস্থাপক) - ০৮.১০.২০২১

৬০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)

- বর্তমানে বাংলাদেশে ২৯টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে।
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং 
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা -১।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।

ব্যাখ্যা (Explanation)

নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

ব্যাখ্যা (Explanation)
বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে ২৫০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ।
ব্যাখ্যা (Explanation)

LDC-এর পূর্ণরূপ Least Development Country . জাতিসংঘে অনুযায়ী বিশ্বে যে সকল দেশ মানবাধিকার ও আর্থ- সামাজিক উন্নয়নে নিম্ন সুচকে অবস্থান করে LDC হিসেবে পরিচিত ।LDC ধারনায় উদ্ভব ঘটে সর্বপ্রথম ১৯৬০ সালে এবং প্রথমবারের মতো LDC দেশের তালিকা করা হুয় ১৯৭১ সালের ১৮ নভেম্বর ।বর্তমানে LDC ভুক্ত দেশ ৪৭ টি
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

ব্যাখ্যা (Explanation)

মূলত, আমরা সিস্টেম থেকে ফাইল বা ফোল্ডারটিকে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য SHIFT + DELETE ব্যবহার করি যাতে এটি রিসাইকেল বিনে চলে না যায় বা কেউ সেই নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারটিকে ট্র্যাশ বা রিসাইকেল বিন থেকে পুনরুদ্ধার করতে না পারে।

সূত্র: কম্পিউটারের মৌলিক বিষয়।

ব্যাখ্যা (Explanation)
- ইন্টারনেট অব থিংস (IoT) হলো ইলেকট্রনিকস, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক সংযোগের সঙ্গে যুক্ত ফিজিক্যাল অবজেক্ট।
- এটি এমন একটি নেটওয়ার্ক, যেখানে এম্বেডেড সেন্সর ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং পরিবর্তন করা সম্ভব।
- এর মাধ্যমে অনেক ডিভাইস একটি আরেকটির সঙ্গে ইন্টারনেট দ্বারা যুক্ত থাকে এবং তাদের মধ্যে ডাটা আদান-প্রদান করে।
ব্যাখ্যা (Explanation)

- OCR-এর পুর্ণরূপ হলো Optical Character Reader.
- এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সবধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।

ব্যাখ্যা (Explanation)
"Amicus Curiae” একটি ল্যাটিন শব্দ, যার অর্থ Friend of the Court, অর্থাৎ আদালতের আইনি সহায়তাকারী।
ব্যাখ্যা (Explanation)
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত।
- এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)।
- চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়।
- দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়।
- আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।
- 2022 সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ছিল 881 বিলিয়ন ঘনমিটার, প্রাথমিকভাবে ঘর গরম করা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য।
- 2022 সালের প্রথমার্ধে , রয়টার্স রিপোর্ট করেছে যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে দেশটি ইউরোপে চালান বৃদ্ধি করায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক হয়ে উঠেছে।
- 2024 সালে মার্কিন শুষ্ক প্রাকৃতিক গ্যাসের উৎপাদন গড় 103 Bcf/D হবে, যা 2023 থেকে সামান্য কম।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদনকারী দেশ রাশিয়া।
ব্যাখ্যা (Explanation)
- ২৭ সেপ্টেম্বর, ২০২১ সালে জার্মানির সাধারণ নির্বাচনে মধ্যে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) জয়লাফ করে।
- দলটি ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে।
- অন্যদিকে ২৪.১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঞ্জেলা মারকেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি বা সিডিইউ ও তার শরিক দল।
ব্যাখ্যা (Explanation)
- 'How to Avoid a climate Disaster' বইটি লেখক বিল গেটস।
- এটি ২০২১ সালে প্রকাশিত হয়।
- তিনি এই গ্রন্থে গ্রিন হাউস নিঃসরণ দূর করার পরিকল্পনা তুলে ধরেছেন।
ব্যাখ্যা (Explanation)

- ভিটামিন- কে হলো এসেনশিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন।
- ভিটামিন -কে রক্ত তঞ্চন (Blood Clotting) করার প্রয়োজনীয় প্রোটিন ফিব্রিনোজেন তৈরি করে।
- এর অভাবে শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
- ভিটামিন- ডি এর অভাবে রিকেটস ও অস্টিওম্যালাসিয়া রোগ হতে পারে।

ব্যাখ্যা (Explanation)
- ভেক্টোরিয়া জলপ্রপাতটি জিম্বাবুয়ের উত্তর- পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত যৌথ নদী জাম্বেজি থেকে সৃষ্টি হয়েছে।
- Victoria Falls কে বিশ্বের বৃহত্তর জলপ্রপাত বলা হয় এর প্রস্থ ১.৭ কিলোমিটার, উচ্চতা ১০৮ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৩৩, ০০০ ঘনফুট জল পতিত হয়।
- পানি পতনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ওয়ারিয়া (ব্রাজিল)।
- পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল জলপ্রপাত যার উচ্চতা ৯৭৯ মিটার, এটি ভেনিজুয়েলায় অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)

- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। 
- ওপেকের বর্তমান সদস্য দেশ ১২ টি।
- ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ সালে এর শেষে আবার সদস্য পদ প্রত্যাহার করে নেয়। 
- বর্তমানে মালেশিয়ে ও ইন্দোনেশিয়া ওপেক এর সদস্য না। 

- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশঃ  আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথাঃ ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।

ব্যাখ্যা (Explanation)

- আট বিটের কোড দিয়ে যেকোন বর্ন,অংক, বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। ৮ টি বিট দিয়ে গঠিত শব্দকে Byte বলে।
- যেমনঃ১০০০১০১০ হলো ১ টি byte.
- Byte হলো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা Byte এ প্রকাশ করা হয়।

উল্লেখ্য,
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

ব্যাখ্যা (Explanation)
- 'Maitree Super Thermal Power Project' বা রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত একটি প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
- বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে।
ব্যাখ্যা (Explanation)
- শেয়ারবাজারের মূল্য সূচকের উত্থানকে Bullish market বলে।
- আর দরপতনকে Bearish market বলে।
- কিন্তু, Lucrative অর্থ লাভজনক।
- Prospective অর্থ প্রত্যাশিত: আকাঙ্ক্ষিত।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- পেলে ৯২টি ম্যাচে ৭৭টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছিলেন। 
- ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার মাধ্যমে মেসি পেলের ৭৭ গোলের রেকর্ডটি ভেঙে দেন।
- ২০২৪ সালের ৯ জুন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে মেসির মোট গোল সংখ্যা ১০৬। (সূত্র- transfermarkt.com)
ব্যাখ্যা (Explanation)

Given, Captain's age 26 years and Wicketkeeper's age 26+3=29 years.
Let, Average age be X years

ATQ,
9(x - 1) + 26 + 29 = 11x
⇒ 9x - 9 + 26 + 29 = 11x
⇒ 2x = 46
⇒ x = 23

ব্যাখ্যা (Explanation)

মনে করি,
z এর আয় = p টাকা
y এর আয় = 4p টাকা
x এর আয় = 2.5×4p টাকা = 10p টাকা

∴ x : y : z = 10p : 4p : p
= 10 : 4 : 1
তাহলে, z এর আয় = 1/(10 + 4 + 1) × 1800
= 1/15 × 1800
= 120 টাকা

ব্যাখ্যা (Explanation)

Uncertain individuals এর শতকরা = ১০০% - (২০+৬০)% = ২০%
মনেকরি, নির্ণেয় সংখ্যা = x
প্রশ্নেমতে,
x এর ৬০% - x এর ২০% = ৭২০
⇒ x এর ৬০/১০০ - x এর ২০/১০০ = ৭২০
⇒ ৩x/৫ - x/৫ = ৭২০
⇒ ২x/৫ = ৭২০
x = ১৮০০

ব্যাখ্যা (Explanation)

মনেকরে, 
নির্ধারিত সর্বনিম্ম চার্জের পরিমান = x টাকা।
এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম = y টাকা।

প্রশ্নমতে,
540y + x = 1800 ...(i) and
620y + x = 2040 ...(ii)
On subtracting (i) from (ii), we get 80y = 240
⇒ y = 3
Putting y = 3 in (i), we get :
540×3 + x = 1800
⇒ x = (1800 − 1620) = 180
∴ Fixed charges = Tk. 180, and, charge per unit = Tk. 3
Total charges for consuming 500 units = Tk. (180 + 500×3) = Tk. 1680

ব্যাখ্যা (Explanation)

মনেকরি,
ক্রয়মূল্য 100 টাকা
∴ লাভ = 320 টাকা
তাহলে বিক্রয়মূল্য = 100 + 320 = 420 টাকা
আবার, নতুন ক্রয়মূল্য = 125 টাকা
তাহলে লাভ = 420 - 125 = 295 টাকা
∴ শতকরা লাভ = 295/420 × 100% = 70.23% ≈ 70%

ব্যাখ্যা (Explanation)

3 বছর পুর্বে স্বামী, স্ত্রী ও সন্তানের গড় বয়স = ২৭ বছর।
বর্তমানে স্বামী, স্ত্রী ও সন্তানের গড় বয়স      = (২৭ + ৩) = ৩০ বছর। 

বর্তমানে তাদের মোট বয়স = ৩০ × ৩ = ৯০ বছর। 

আবার,
  ৫ বছর পুর্বে, স্ত্রী ও সন্তানের গড় বয়স = ২০ বছর।
  বর্তমানে  স্ত্রী ও সন্তানের গড় বয়স = ২০ + ৫ = ২৫ বছর। 

 বর্তমানে স্ত্রী ও সন্তানের মোট বয়স ২৫ × ২ = ৫০ বছর।

তাহলে, স্বামীর বর্তমানে বয়স ৯০ - ৫০ = ৪০ বছর। 

ব্যাখ্যা (Explanation)

মনেকরি,
   60 মাইল বেগে x ঘণ্টা যায়
∴ 80    "      " (5-x) ঘণ্টা

প্রশ্নমতে,
60x + 80(5-x) = 340
⇒ 60x + 400 - 80x = 340
⇒ 20x = 60
⇒ x = 3

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)

মনে করি,
বেশি পরিমাণের ডাল/pule এর মূল্য = x টাকা
দেওয়া আছে,
কম পরিমাণ : বেশি পরিমাণ = 2 : 3
অনুপাতদ্বয়ের যোগফল = 2 + 3 = 5
তাহলে 5 কেজি এর ক্রয়মূল্য = 14×2 + x×3
= 28 + 3x
এবং 5 কেজি এর বিক্রয়মূল্য = 22 × 5 = 110
∴ লাভ = 110 - (28 + 3x)
= 110 - 28 - 3x
= 82 - 3x

প্রশ্নমতে, (82 − 3x)/(28 + 3x)×100% =  10% = 10/100 = 1/10 [যেহেতু, 10% লাভ]
⇒ (82 − 3x)/(28 + 3x) = 1/10
⇒ 820 − 30x = 28 + 3x
⇒ 33x = 792
⇒ x = 792/33 = 24

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।