এবারের কপ-৩০ (COP-30)-এর স্লোগান কী ছিলো?

A জলবায়ু ন্যায়বিচার এখন

B বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা

C এক পৃথিবী, এক ভবিষ্যৎ

D পরিবর্তনের সময়

Solution

Correct Answer: Option B

- ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-30) ২০২৫ সালের ১০ থেকে ২১ নভেম্বর ব্রাজিলের আমাজন রেইনফরেস্ট অঞ্চলের শহর বেলেমে অনুষ্ঠিত হয়।
- এ সম্মেলনের সভাপতিত্ব করেন ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।

- কপ-৩০–এর স্লোগান ছিল Global Mutirão, যার অর্থ বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা
- সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল জলবায়ু অভিযোজন (Adaptation), নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর (Energy Transition), জলবায়ু অর্থায়ন (Climate Finance) এবং সামাজিক ন্যায়বিচার (Social Justice)।

- এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান জলবায়ু কাঠামোকে আরও কার্যকর করা। বন সংরক্ষণে উৎসাহ দিতে ব্রাজিল ১২৫ বিলিয়ন ডলারের Tropical Forests Forever Facility তহবিল চালুর ঘোষণা দেয়। তবে ব্রাজিলের প্রস্তাবিত বন উজাড় রোধের রোডম্যাপটি চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি।

- জীবাশ্ম জ্বালানি বিষয়ে স্পষ্ট কোনো রূপরেখা না থাকলেও, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল বৃদ্ধির ঘোষণা কপ-৩০–এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা তিন গুণ বাড়ানোর আহ্বান জানানো হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ৯৭, ৯৮, ৯৯, ১০০ ও ১০১ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৪৫
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের অর্থনীতি: অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা (পেইজ: ৭৭০-৭৭৯)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ২৭
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
ভূগোল, সাধারণ বিজ্ঞান, আইসিটি সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
জব সল্যুশন- ৫৭৩
কোর্স নামঃ জব সলিউশন
টপিকসঃ
বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়,দক্ষিণাঞ্চল, খুলনা (পোস্টম্যান/রানার/নিরাপত্তা প্রহরী ও অন্যান্য) - ২৭.০২.২০২৬ মূল প্রশ্ন পত্রের উপর লাইভ পরীক্ষা দিন।
২০১১-২০২৪ পর্যন্ত Govt.Jobs

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions