চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে?

A সাড়ে ছেচল্লিশটি

B একান্নটি

C আটচল্লিশটি

D ঊনপঞ্চাশটি

Solution

Correct Answer: Option A

• চর্যা সংগ্রহটিতে সর্বসমেত ৫১ টি চর্যাগীতি ছিল। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। সর্ব মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়।

• কেন সাড়ে ছেচল্লিশ ধরব?
লাড়ীডোম্বীপা  নামে চর্যাপদের একজন কবি ছিলেন, যিনি কবি হিসাবে স্বীকৃত হলেও তাঁর কোনো পদসংখ্যা পাওয়া যায়নি। ফলে ড. শহীদুল্লাহ মনে করেন, লাড়ীডোম্বীপা চর্যাপদের কবি নয়। কেননা যদি তিনি কবিই হতেন তবে অবশ্যই তাঁর পদ সংখ্যা থাকার কথা। এই কারণে ড. শহীদুল্লাহর মতে কবি সংখ্যা ২৩ ও পদ সংখ্যা ৫০টি।

• অপরদিকে সুকুমার সেন মনে করেন, লাড়ীডোম্বীপা চর্যাপদ কবি। এমনও হতে পারে যে তাঁর রচিত পদ সংখ্যাটি পাওয়া যায়নি। তাই তাঁকে বাদ দেওয়ার সুযোগ নেই। এ কারণে সুকুমার সেন লাড়ীডোম্বীপাকে কবি হিসেবে মেনে নিয়ে তাঁর রচিত একটি পদ সংখ্যাও ধরে নিলেন। ফলে সুকুমার সেনের মতে চর্যাপদের কবি সংখ্যা ২৪ ও পদ সংখ্যা ৫১টি।

• ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায়নি ও ভুসুকুপার ২৩ নং পদের ১০ লাইনের মধ্যে প্রথম ৬ লাইনই পাওয়া গেছে। ফলে বলা যায়, ২৩নং পদের অর্ধেকটা পাওয়া যায়নি। বাকি সব পদ পরিপূর্ণ পাওয়া গিয়েছে।

• তবে সর্বসম্মেত ভাবে পদসংখ্যা ৫১ ধরা হয়। আবিষ্কৃত ধরা হয়ে 'সাড়ে ছেচল্লিশ'

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions