বাংলা সনেটের প্রবর্তক কে?

A দ্বিজেন্দ্রলাল রায়

B রজনীকান্ত সেন

C মাইকেল মধুসূদন দত্ত

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option C

- বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের প্রবর্তক।
- তিনি বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং এর নাম দেন ‘চতুর্দশপদী’ কবিতা।
- ১৮৬৫ সালে প্রকাশিত তাঁর ‘চতুর্দশপদী কবিতাবলী’ হলো বাংলা সনেটের আদি বা প্রথম গ্রন্থ।
- ইতালীয় কবি পেত্রার্কের সনেটের আদর্শে তিনি বাংলায় সনেট রচনা শুরু করেন।
- তাঁর ছদ্মনাম ছিল টিমোথি পেনপোয়েম (Timothy Penpoem)।
- তিনি বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন এবং এই ছন্দে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি ‘মেঘনাদবধ কাব্য’ (১৮৬১) রচনা করেন।
- তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘শর্মিষ্ঠা’ (১৮৫৯), ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১) ও ‘পদ্মাবতী’ (১৮৬০)।
- তাঁর রচিত বিখ্যাত প্রহসনগুলো হলো- ‘একেই কি বলে সভ্যতা?’ ও ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions