‘উত্তরা গণভবন’ কোথায় অবস্থিত?

A বগুড়া

B রাজশাহী

C নওগাঁ

D নাটোর

Solution

Correct Answer: Option D

- উত্তরা গণভবন বা দিঘাপতিয়া রাজবাড়ী আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান।
- এটি বর্তমান নাটোর জেলায় অবস্থিত।
- বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- রাজা দয়ারাম রায় ১৭৪৩ সালে এটি নির্মাণ করেন।
- ১৮৯৭ সালের ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতিসাধন হলে রাজা প্রমদনাথ এটি পুনঃনির্মাণ করেন।
- পূর্ব বঙ্গের গভর্নর মোনায়েম খানের নির্দেশে ১৯৬৭ সালে এটি গভর্নরের বাসভবনে পরিণত হয়।
- বাংলাদেশ স্বাধীন হলে ৯ ফ্রেব্রুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নামকরণ করেন ‘উত্তরা গণভবন’।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions