৫৬ জন শ্রমিক একটি পুকুর খনন করতে পার ২১ দিনে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

A ২৪ জন

B ২৬ জন

C ২৮ জন

D ৩০ জন

Solution

Correct Answer: Option C

যেহেতু কাজটি দ্রুত শেষ করতে হবে, তাই শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। এটি একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক।

২১ দিনে পুকুরটি খনন করতে পারে ৫৬ জন শ্রমিক
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পারে (৫৬ × ২১) জন শ্রমিক [কম দিনে করতে বেশি লোক লাগবে]
∴ ১৪ দিনে পুকুরটি খনন করতে পারে = (৫৬ × ২১) / ১৪ জন শ্রমিক
= (৪ × ২১) জন শ্রমিক [৫৬ কে ১৪ দ্বারা ভাগ করে]
= ৮৪ জন শ্রমিক

সুতরাং, মোট শ্রমিক লাগবে ৮৪ জন।
কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে নতুন কতজন শ্রমিক লাগবে
আমাদের ইতোমধ্যে ৫৬ জন শ্রমিক আছে।
∴ নতুন শ্রমিক লাগবে = (৮৪ – ৫৬) জন
= ২৮ জন

শর্টকাট টেকনিক:
এখানে,
১ম শ্রমিক সংখ্যা (M₁) = ৫৬ জন
১ম দিন সংখ্যা (D₁) = ২১ দিন
২য় দিন সংখ্যা (D₂) = ১৪ দিন
২য় শ্রমিক সংখ্যা (M₂) = ?

আমরা জানি,
M₁ × D₁ = M₂ × D₂
বা, ৫৬ × ২১ = M₂ × ১৪
বা, M₂ = (৫৬ × ২১) / ১৪
বা, M₂ = ৪ × ২১
বা, M₂ = ৮৪

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৮৪ – ৫৬) জন = ২৮ জন
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions