সমাসবদ্ধ পদকে বলে-

A সমস্ত পদ

B সমস্যমান পদ

C পূর্বপদ

D পরপদ

Solution

Correct Answer: Option A

- সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ পদটিকেই সমস্ত পদ বলা হয়। অর্থাৎ, সমস্যমান পদগুলো মিলে যে নতুন শব্দটি গঠিত হয়, তাকেই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে।

- সমাস: সমাস অর্থ সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসংগতিবিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
- সমস্যমান পদ: যেসব পদ মিলে সমাস হয়, তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে।
- ব্যাসবাক্য: সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম ব্যাসবাক্য, বিগ্রহবাক্য বা সমাসবাক্য।

উদাহরণ:
'বিলাত হইতে ফেরত' = 'বিলাতফেরত'
এখানে,
- 'বিলাতফেরত' = সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ।
- 'বিলাত''ফেরত' = আলাদাভাবে প্রতিটি সমস্যমান পদ
- 'বিলাত হইতে ফেরত' = সম্পূর্ণ বাক্যটি হলো ব্যাসবাক্য

ভুল অপশনগুলোর বিশ্লেষণ:
- পরপদ: সমাসযুক্ত পদের দ্বিতীয় অংশ বা পরবর্তী অংশকে পরপদ বা উত্তরপদ বলা হয়।
- পূর্বপদ: সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions