প্রাতিপদিক বলা হয়-

A বিভক্তিযুক্ত পদকে

B সমস্যমান পদকে

C সমস্ত পদকে

D বিভক্তিহীন পদকে

Solution

Correct Answer: Option D

- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। অর্থাৎ, যে শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত থাকে না এবং যার একটি নির্দিষ্ট অর্থ আছে, তাকে প্রাতিপদিক বলে। যেমন: হাত, বই, কলম ইত্যাদি।

অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাকরণিক ধারণা:
- পদ: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ।
- অক্ষর: বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে অক্ষর (Syllable) বলে।
- বাক্য: যে সুবিন্যস্ত পদসমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে।
- সমস্যমান পদ ও সমস্ত পদ: সমাসে যেসব পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে এবং সমাসের ফলে গঠিত নতুন শব্দটিকে সমস্ত পদ বলে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions