একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি?

A ছয়টি

B পাঁচটি

C চারটি

D তিনটি

Solution

Correct Answer: Option D

- একটি আদর্শ বা সার্থক বাক্যের ৩টি বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক। এগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
- আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে।
- আসত্তি: বাক্যের পদগুলোর মধ্যে অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসত্তি বলে।
- যোগ্যতা: বাক্যের পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions