একজন লোক নির্দিষ্ট একটি স্থান A থেকে যাত্রা করে ১২ কিলোমিটার উত্তর দিনে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

A ১৭ কি.মি.

B ১৫ কি.মি.

C ১৪ কি.মি.

D ১৩ কি.মি.

Solution

Correct Answer: Option D

লোকটি প্রথমে উত্তর দিকে এবং পরে পূর্ব দিকে যাওয়ায় একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এখানে, A হলো শুরুর অবস্থান।

ধাপে ধাপে সমাধান:
• উত্তর দিকে অতিক্রান্ত দূরত্ব (লম্ব, AB) = ১২ কি.মি.
• পূর্ব দিকে অতিক্রান্ত দূরত্ব (ভূমি, BC) = ৫ কি.মি.
• A অবস্থান থেকে বর্তমান দূরত্বের সরলরেখাটি (AC) হলো অতিভুজ।

পিথাগোরাসের সূত্রানুসারে:
অতিভুজ AC = √(AB² + BC²)
• AC = √(১২² + ৫²)
• AC = √(১৪৪ + ২৫)
• AC = √১৬৯
• AC = ১৩ কি.মি.

সুতরাং, যাত্রা শেষে সে A অবস্থান থেকে ১৩ কি.মি. দূরে থাকবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions