মি. জাফর একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যাবে?
A তার এমপিও বাতিল করা যাবে
B তাকে আর্থিক জরিমানা করা যাবে
C তাকে কারণ দর্শানো নোটিশ দিয়ে দায়মুক্ত দেয়া যাবে
D সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা যাবে
Solution
Correct Answer: Option A
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও (MPO) নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমপিওভুক্ত হতে বা সরকারি বেতন-ভাতার অংশ গ্রহণ করতে পারবেন না।
এটি এমপিও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। যদি কেউ একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হন, তবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার এমপিও বাতিল করা যাবে।
পাশাপাশি বেআইনিভাবে গৃহিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানসহ তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে।