হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?

A শঙ্খনীল কারাগার

B দেয়াল

C নন্দিত নরকে

D লীলাবতী

Solution

Correct Answer: Option C

- হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' (১৯৭২)।
- ১৯৭০ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র, তখন তিনি এটি রচনা করেন।
- এটি প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে ১৯৭২ সালে প্রকাশিত হয় এবং এ উপন্যাসটির ভূমিকা স্বপ্রণোদিত হয়ে লিখে দেন অধ্যাপক আহমদ শরীফ।
- চরিত্র: রাবেয়া।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩),
- 'নীল অপরাজিতা' (১৯৯১),
- 'কোথাও কেউ নেই' (১৯৯২),
- 'কে কথা কয়' (২০০৬),
- 'দেয়াল' (২০১২),
- 'আগুনের পরশমণি' (১৯৮৬),
- 'জোছনা ও জননীর গল্প' (২০০৪),
- 'শ্যামল ছায়া' (২০০৩),
- 'আমার আছে জল' (১৯৮৫),
- 'নিশিথিনী' (১৯৮৭),
- 'সম্রাট' (১৯৮৮),
- 'রজনী' (১৯৮৯),
- 'বহুব্রীহি' (১৯৯০),
- 'এইসব দিনরাত্রি (১৯৯০),
- ‘ময়ূরাক্ষী' (১৯৯০),
- 'অয়োময়' (১৯৯০),
- 'শ্রাবণ মেঘের দিন' (১৯৯৪),
- ‘গৌরিপুর জংশন (১৯৯৫),
- 'কবি' (১৯৯৬),
- 'দূরে কোথাও' (১৯৯৭),
- 'ইস্টিশন' (১৯৯৯),
- 'বৃষ্টিবিলাস' (২০০০),
- 'নক্ষত্রের রাত' (২০০৩),
- 'এপিটাফ' (২০০৪),
- ‘লীলাবতী' (২০০৫),
- 'মধ্যাহ্ন (২০০৮),
- 'মাতাল হাওয়া' (২০১০) ইত্যাদি। 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions