সন্ধির প্রধান সুবিধা কি?

A পড়ার সুবিধা

B লেখার সুবিধা

C উচ্চারণের সুবিধা

D শোনার সুবিধা

Solution

Correct Answer: Option C

- সন্ধি শব্দের অর্থ মিলন।
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি
- সন্ধির প্রধান কাজ হলো ধ্বনির মিলন বা পরিবর্তন ঘটানো।
- সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। সন্ধির ফলে উচ্চারণে সহজতা ও সাবলীলতা আসে। পাশাপাশি এটি ভাষাকে শ্রুতিমধুর করে।

উদাহরণ:
- বিদ্যা + আলয় = বিদ্যালয়। এখানে 'বিদ্যা' শব্দের শেষে আ-ধ্বনি এবং 'আলয়' শব্দের প্রথমে আ-ধ্বনি মিলে একটি আ-ধ্বনি হয়েছে, যা উচ্চারণকে সহজ করেছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions