শিক্ষাক্রম মূল্যায়নের লক্ষ্য কোনটি?
A শিক্ষাক্রমের উপযোগিতা যাচাই
B পরীক্ষা করা
C শিক্ষক প্রশিক্ষণ দান
D শিক্ষার্থীকে বৈজ্ঞানিক জ্ঞান দাল
Solution
Correct Answer: Option A
- শিক্ষাক্রমের বিভিন্ন আলোচনা ও সংজ্ঞা বিশ্লেষণ করলে চারটি মূল উপাদান পাওয়া যায়: উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন।
- এই চারটি উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, একে অপরের ওপর নির্ভরশীল ও পরিপূরক।
- শিক্ষাক্রম মূল্যায়নের প্রধান লক্ষ্য হলো শিক্ষাক্রমের উপযোগিতা এবং কার্যকারিতা যাচাই করা।
- মূল্যায়নের মাধ্যমেই জানা যায় পূর্বনির্ধারিত উদ্দেশ্য অর্জিত হয়েছে কি না এবং বিষয়বস্তু বা পদ্ধতিতে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কি না।