দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুটির অনুপাত ৪ : ৫ হলে, সংখ্যা দুটি নির্ণয় কর।

A ১৬০ ও ২০০

B ১৩০ ও ১৯০

C ১৫০ ও ১৭০

D ১৮০ ও ২১০

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত = ৪ : ৫
এবং সংখ্যা দুটির যোগফল = ৩৬০
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৪ + ৫ = ৯

আমরা জানি,
১ম সংখ্যা = মোট সংখ্যা $\times$ $\frac{\text{১ম অনুপাত}}{\text{অনুপাতের যোগফল}}$
$\therefore$ ১ম সংখ্যাটি = ৩৬০ এর $\frac{৪}{৯}$
= $৩৬০ \times \frac{৪}{৯}$
= $৪০ \times ৪$
= ১৬০

আবার,
২য় সংখ্যা = মোট সংখ্যা $\times$ $\frac{\text{২য় অনুপাত}}{\text{অনুপাতের যোগফল}}$
$\therefore$ ২য় সংখ্যাটি = ৩৬০ এর $\frac{৫}{৯}$
= $৩৬০ \times \frac{৫}{৯}$
= $৪০ \times ৫$
= ২০০
নির্ণেয় সংখ্যা দুটি হলো ১৬০ ও ২০০।

বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক):
অনুপাত দুটির যোগফল (৪ + ৫) = ৯।
যেহেতু মোট যোগফল ৩৬০, তাই ৯ ভাগ মানে ৩৬০।
তাহলে, ১ ভাগ মানে = $\frac{৩৬০}{৯}$ = ৪০।
এখন,
১ম সংখ্যা (৪ ভাগ) = $৪০ \times ৪$ = ১৬০
২য় সংখ্যা (৫ ভাগ) = $৪০ \times ৫$ = ২০০
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions