Solution
Correct Answer: Option A
শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেকোনো ধরনের শাস্তি প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্তিকে মূলত শারীরিক ও মানসিক- এই দুই ভাগে ভাগ করা যায়।
- মানসিক শাস্তি: শ্রেণিকক্ষে বকাঝকা করা, ব্যঙ্গ করা, ভয় দেখানো বা অপমান করা মানসিক শাস্তির অন্তর্ভুক্ত। এটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস কমিয়ে দেয়।
- শারীরিক শাস্তি: বেত্রাঘাত করা, ঘাড় ধাক্কা দেওয়া বা কান ধরে উঠ-বস করা হলো শারীরিক শাস্তির (Physical punishment) উদাহরণ, যা আইনে কঠোরভাবে নিষিদ্ধ।