Solution
Correct Answer: Option C
‘ধূমকেতু’ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর একটি ছদ্মনাম। ১৯২২ সালে তিনি যখন বিপ্লবাত্মক সাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’ সম্পাদনা শুরু করেন, তখন তিনি এই ছদ্মনামে সম্পাদকীয় ও বিভিন্ন প্রবন্ধ লিখতেন। পত্রিকাটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখপত্র হয়ে উঠেছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার আশীর্বাণী লিখেছিলেন।
- কাজী নজরুল ইসলাম ‘ধূমকেতু’ ছাড়াও ‘নুরু’, ‘বেঙাচি’ ইত্যাদি ছদ্মনামে লিখতেন।
- ১৯২২ সালের ১১ আগস্ট ‘ধূমকেতু’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার জন্য আশীর্বাণীতে লিখেছিলেন—
"আয় চলে আয়, রে ধূমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু,
দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয় কেতন!"
- এই পত্রিকায় প্রকাশিত ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে কারাবরণ করতে হয়েছিল।
• কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা (প্রথম কাব্যগ্রন্থ, ১৯২২),
- দোলন-চাঁপা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সিন্ধু-হিল্লোল,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- প্রলয়-শিখা ইত্যাদি।
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা (প্রথম উপন্যাস, ১৯২৭),
- মৃত্যুক্ষুধা (১৯৩০),
- কুহেলিকা (১৯৩১)।
• কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ:
- ব্যথার দান (প্রথম প্রকাশিত গ্রন্থ, ১৯২২),
- রিক্তের বেদন,
- শিউলি মালা।
• কাজী নজরুল ইসলাম রচিত নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া,
- পুতুলের বিয়ে,
- মধুমালা ইত্যাদি।
• জেনে রাখা ভালো:
- অপশনে থাকা মৌমাছি হলো বিমল ঘোষের ছদ্মনাম।
- ভানুসিংহ ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।
- পরশুরাম হলো রাজশেখর বসুর ছদ্মনাম।
পরীক্ষা-১৯
কোর্স নামঃ
টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
গণিত: বীজগণিত: সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, ধারা, সেট, ফাংশন ও ভেনচিত্র
বাংলা সাহিত্য: মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগ ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মুসলিম সাহিত্য সমাজের সাহিত্যিকগণ, শওকত ওসমান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
প্রবন্ধ রচনা:
'রাজবন্দীর জবানবন্দী': বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী' থেকে।
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১২
কোর্স নামঃ
সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা – ১
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন