বাংলা সাধুভাষার জনক কে?

A বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B রবীন্দ্রনাথ ঠাকুর

C ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

D প্রমথ চৌধুরী

Solution

Correct Answer: Option C

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১):
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বাংলা গদ্যের প্রথম শিল্পী' এবং 'বাংলা গদ্যের জনক' হিসেবে অভিহিত করেছেন। বাংলা সাহিত্যে সাধু রীতির সুশৃঙ্খল ও মার্জিত রূপদানের জন্য তিনি বাংলা সাধুভাষার জনক হিসেবে স্বীকৃত। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের হাতে যে বাংলা গদ্যের সূচনা হয়েছিল, বিদ্যাসাগর তাকে সংস্কার করে সাহিত্যিক মর্যাদা দান করেন। তিনি ইংরেজি যতিচিহ্নের সুষ্ঠু ব্যবহার বাংলায় প্রবর্তন করেন।

* বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
* রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার' বা 'শিল্পী' বলেছেন।
* মাইকেল মধুসূদন দত্ত তাকে 'Dayasagar' (দয়ার সাগর) উপাধি দেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলী:
অনুবাদ গ্রন্থঃ
- বেতাল পঞ্চবিংশতি (প্রথম মুদ্রিত গ্রন্থ - ১৮৪৭),
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- মহাভারত (উপক্রমণিকা ভাগ),
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের 'কমেডি অফ এররস' অবলম্বনে)।
মৌলিক গ্রন্থঃ
- প্রভাবতী সম্ভাষণ (বাংলা সাহিত্যের প্রথম মৌলিক শোকাবহ গ্রন্থ),
- সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব,
- বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব,
- বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার।
শিক্ষামূলক গ্রন্থ:
- বর্ণপরিচয় (১ম ও ২য় ভাগ),
- বোধোদয়,
- কথামালা,
- আখ্যানমঞ্জরী।

জেনেরাভ ভালোঃ
* বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: বাংলা উপন্যাসের জনক।
* প্রমথ চৌধুরী: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৯
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
গণিত: বীজগণিত: সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, ধারা, সেট, ফাংশন ও ভেনচিত্র
বাংলা সাহিত্য: মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগ ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মুসলিম সাহিত্য সমাজের সাহিত্যিকগণ, শওকত ওসমান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
প্রবন্ধ রচনা:
'রাজবন্দীর জবানবন্দী': বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী' থেকে।
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১২
কোর্স নামঃ সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা – ১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions