একটি দালানের ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ চারটি তলা রয়েছে। প্রতিটি তলা সমান উচ্চতার। একজন ব্যক্তি ৩য় তলায় থাকলে, তিনি মাটি থেকে ৩০ ফুট উঁচুতে থাকেন। তাহলে ঐ ব্যক্তি ৪র্থ তলায় থাকলে, মাটি থেকে কত উঁচুতে থাকবেন?
A ৪৫ ফুট
B ৪০ ফুট
C ৩০ ফুট
D ৬০ ফুট
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
দালানটির প্রতিটি তলা সমান উচ্চতার।
ব্যক্তি ৩য় তলায় থাকলে, মাটি থেকে উচ্চতা = ৩০ ফুট।
এখানে লক্ষণীয় যে, ৩য় তলায় থাকার অর্থ হলো মাটির নিচ থেকে ৩টি তলার উচ্চতা অতিক্রম করা।
প্রশ্নমতে,
৩টি তলার উচ্চতা = ৩০ ফুট
$\therefore$ ১টি তলার উচ্চতা = $\frac{৩০}{৩}$ ফুট
= ১০ ফুট
যেহেতু দালানের প্রতিটি তলা সমান উচ্চতার এবং ৪র্থ তলায় থাকা মানে মাটির উপর থেকে ৪টি তলার উচ্চতায় অবস্থান করা।
$\therefore$ ৪র্থ তলায় থাকলে উচ্চতা হবে = (১০ $\times$ ৪) ফুট
= ৪০ ফুট
বিকল্প বা শর্টকাট টেকনিক:
৩য় তলায় উচ্চতা ৩০ ফুট
অর্থ্যাৎ, ৩ তলা = ৩০ ফুট
$\therefore$ ১ তলা = $\frac{৩০}{৩}$ = ১০ ফুট
যেহেতু ৪র্থ তলার উচ্চতা বের করতে হবে, তাই ১ তলার উচ্চতার সাথে ৪ গুণ করলেই উত্তর পাওয়া যাবে।
$\therefore$ নির্ণেয় উচ্চতা = ৪ $\times$ ১০ = ৪০ ফুট।
Exam - 105
কোর্স নামঃ
ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন