'সুহৃদ' কোন ধরনের শব্দ?

A মৌলিক

B রূঢ়ি

C যোগরূঢ়

D যৌগিক

Solution

Correct Answer: Option C

- শব্দের গঠন এবং অর্থের ওপর ভিত্তি করে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়: ১. যৌগিক শব্দ ২. রূঢ় বা রূঢ়ি শব্দ এবং ২. যোগরূঢ় শব্দ।
- যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে।
সহজ কথায়, যেসব শব্দ প্রকৃতি-প্রত্যয় বা সমাসের অর্থে না চলে নতুন ও বিশেষ একটি অর্থ প্রকাশ করে, সেগুলোই যোগরূঢ় শব্দ।

উদাহরণ:
- সুহৃদ: এর ব্যুৎপত্তিগত বা সাধারণ অর্থ হলো—'সুন্দর হৃদয় যার' বা 'শোভন হৃদয় যার'। কিন্তু যোগরূঢ় অর্থের কারণে 'সুহৃদ' বলতে কেবল 'বন্ধু'-কে বোঝায়। যেহেতু এটি সাধারণ অর্থ ত্যাগ করে একটি বিশেষ অর্থ গ্রহণ করেছে, তাই এটি একটি যোগরূঢ় শব্দ

অন্যান্য উল্লেখযোগ্য উদাহরণ:
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা (শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি), কিন্তু বোঝায় কেবল 'পদ্মফুল'।
- রাজপুত: রাজার পুত্র (সাধারণ অর্থ), কিন্তু বোঝায় বিশেষ এক 'জাতি'।
- মহাযাত্রা: মহাসমারোহে যাত্রা (সাধারণ অর্থ), কিন্তু বোঝায় 'মৃত্যু'।

ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- মৌলিক শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না (যেমন: গোলাপ, নাক, লাল, তিন)। সুহৃদকে ভাঙা যায় (সু + হৃদ), তাই এটি মৌলিক নয়।
- যৌগিক শব্দ: যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই হয় (যেমন: গায়ক = গৈ + অক/গান করে যে)। সুহৃদের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক নয়, তাই এটি যৌগিক নয়।
- রূঢ়ি শব্দ: যেসব শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়ে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে (যেমন: হস্তী = হস্ত + ইন/হস্ত আছে যার, কিন্তু বোঝায় একটি বিশেষ প্রাণী)। সুহৃদ সমাস নিষ্পন্ন শব্দ, প্রত্যয় বা উপসর্গ যোগে মূল অর্থ পরিবর্তনকারী নয়, তাই এটি রূঢ়ি নয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions