- বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হলো একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা। এটি ভাষার মাধুর্য ও সংহতি বৃদ্ধি করে। - 'হরণ করার ইচ্ছা'-কে এক কথায় বলা হয় জিহীর্ষা। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী 'হৃ' ধাতুর সাথে 'সন্' প্রত্যয় এবং 'আ' যোগ করে এই শব্দটি গঠিত হয়েছে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ - বিবিক্ষা: এর অর্থ হলো- প্রবেশ করার ইচ্ছা। ('বিষ' ধাতু + সন্ + অ + আ)। - জুগুপ্সা: এর অর্থ হলো- নিন্দা করার ইচ্ছা বা গোপনের ইচ্ছা। - বিভ্রমিষা: এর অর্থ হলো- ভ্রমণ করার ইচ্ছা বা বিশেষ ভাবে ঘোরার ইচ্ছা।
নোট: ব্যাকরণে এমন আরও কিছু গুরুত্বপূর্ণ 'ইচ্ছা' বিষয়ক এক কথায় প্রকাশ রয়েছে, যেমন- > জয় করার ইচ্ছা - জিগীষা > হনন বা হত্যা করার ইচ্ছা - জিঘাংসা > লাভ করার ইচ্ছা - লিপ্সা > মুক্তি পাওয়ার ইচ্ছা - মুমুক্ষা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।