১৯১৯ সালে স্বাক্ষরিত ভার্সাই চুক্তিকে 'শান্তি চুক্তি না বলে বিশ বছরের যুদ্ধ বিরতি চুক্তি' বলে মন্তব্য করেছিলেন কে?
সমাধান
সঠিক উত্তর: Option B
১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী মিত্রশক্তি ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। ফরাসি সেনাপতি মার্শাল ফার্দিনান্দ ফচ মনে করেছিলেন, এই চুক্তিটি জার্মানির ওপর অত্যন্ত কঠোর শর্ত চাপিয়ে দিলেও তাদের ভবিষ্যতে আগ্রাসী হওয়া থেকে পুরোপুরি থামাতে পারবে না। তাই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন— "এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি বিশ বছরের জন্য একটি যুদ্ধবিরতি মাত্র।" তাঁর এই ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়েছিল এবং ঠিক ২০ বছর পর ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
সোর্সঃ Basic View (New Edition)
সোর্সঃ Basic View (New Edition)