'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি?

A মহঃ+আর্ষি

B মহা+ঋষি

C মহা+অর্ষি

D মহো+ ঋষি

Solution

Correct Answer: Option B

স্বরসন্ধির নিয়ম: অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে 'অর' হয় এবং তা রেফ ( র্ ) রূপে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় বা লেখা হয়।

'মহর্ষি' শব্দের সন্ধি বিচ্ছেদ: মহা + ঋষি = মহর্ষি

এখানে পূর্বপদ 'মহা'-এর শেষে আ-কার (মহা = মহ্ + আ) এবং পরপদ 'ঋষি'-এর শুরুতে ঋ-কার রয়েছে। নিয়মানুযায়ী 'আ' এবং 'ঋ' মিলে 'অর' (রেফ) হয়েছে, যা পরবর্তী বর্ণ 'ষি'-এর উপর যুক্ত হয়েছে।

এই নিয়মের অন্যান্য উদাহরণ:
- দেব + ঋষি = দেবর্ষি
- সপ্ত + ঋষি = সপ্তর্ষি
- রাজা + ঋষি = রাজর্ষি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions