সরাসরি মূল কন্টেন্টে যান

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (১৭.০৮.১৭)

৯৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
• ‘শহীদ জননী’ খ্যাত জাহানারা ইমাম (১৯২৯-১৯৯৪) রচিত ‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম দলিল।
- এটি মূলত একটি ডায়েরি বা দিনলিপি, যেখানে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত অবরুদ্ধ ঢাকার চিত্র এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমীর শহীদ হওয়ার করুণ আখ্যান বর্ণিত হয়েছে।
- ১৯৮৬ সালে গ্রন্থটি প্রকাশিত হয়।
- এই গ্রন্থটি ‘Of Blood and Fire: The Untold Story of Bangladesh’s War of Independence’ নামে ইংরেজিতে অনুবাদ করেন মুস্তাফিজুর রহমান।
- বইটি ১৯৮৯ সালে ‘দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ (UPL) থেকে প্রকাশিত হয়।

জাহানারা ইমামের উল্লেখযোগ্য গ্রন্থ-
- একাত্তরের দিনগুলি
- অন্য জীবন
- বীরশ্রেষ্ঠ
- জীবন মৃত্যু
- সাতটি তারার ঝিকিমিকি (কিশোর সাহিত্য)
- গজকচ্ছপ

উৎস: বাংলাপিডিয়া ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL)।
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি, n বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ।
চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা, n = 4।
অতএব, কোণগুলোর সমষ্টি = (2 × 4 - 4) সমকোণ
= (8 - 4) সমকোণ
= 4 সমকোণ।

সঠিক উত্তর: (D) চার সমকোণ
ব্যাখ্যা (Explanation)
২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় । এ দুদিন পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান হয় । সেদিনকে বিষুব ( Equinox ) বলে । ২১ মার্চ উত্তর গােলার্ধে বসন্তকাল , তাই একে বাসন্ত বিষুব ( Vernal equinox ) বলে । ২৩ সেপ্টেম্বর উত্তর গােলার্ধে শরৎকাল , তাই ঐ দিনকে শারদ বিষুব ( Autumnal equinox ) বলে ।
ব্যাখ্যা (Explanation)
নির্মল চর ' অবস্থিত রাজশাহী জেলার ভারত - বাংলাদেশ সীমান্তে । এর দৈর্ঘ্য ৩০০০ ফুট এবং প্রস্থ ২০০ ফুট ।
ব্যাখ্যা (Explanation)
In black and white লিখিতভাবে অর্থাৎ in writing ।
ব্যাখ্যা (Explanation)
২৩ জুন ২০১৬ EU - এ থাকা , না - থাকা প্রশ্নে যুক্তরাজ্যে গণভােট অনুষ্ঠিত হয় । এ গণভােটে Eu - এ - থাকার পক্ষে রায় দেয় ৫১.৮৯ % ভােটার ।
ব্যাখ্যা (Explanation)
ভিটামিন - কে ' এর অভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্জিত রক্তপাত বন্ধ হয় । ভিটামিন - সি এর অভাবে স্কার্ভি রােগ হয় । ভিটামিন - ডি এর অভাবে রিকেটস রােগ হয় ।
ব্যাখ্যা (Explanation)
The Taming of the Shrew ) একটি comedy । এ নাটকটি William Shakespeare 1590 থেকে 1592 সালের মধ্যে রচনা করেন ।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
Bad blood অর্থ শত্রুতা বা enmity ।
ব্যাখ্যা (Explanation)
বাংলা সাহিত্যে যুগসন্ধিকাল ধরা হয় ১৭৬০ - ১৮৬০ সালকে । ১৮০১ সাল থেকে আধুনিক যুগের শুরু হয় । ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮১২ সালে জন্মগ্রহণ করেন সেজন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ।
ব্যাখ্যা (Explanation)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবিকঙ্কন । সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললােহিত , সনাতন পাঠক উল্লেখ্য প্রমথ চৌধুরীও নীললােহিত ছদ্মনামে লিখতেন তবে তার ছদ্মনাম হিসেবে বীরবল পরিচিত ।
ব্যাখ্যা (Explanation)
তাপ এক ধরনের শক্তি যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জন্মায় ।
ব্যাখ্যা (Explanation)
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর আর্গন গ্যাস ব্যবহৃত হয় । নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে বায়ুতে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি হওয়ায় এটি সবচেয়ে সস্তা , বৈদ্যুতিক বাল্বে উচ্চ তাপে টাংস্টেন তারটি যেন জারিত হয়ে না যায় , তার জন্য নিষ্ক্রিয় আর্গন ব্যবহৃত হয় ।
ব্যাখ্যা (Explanation)

ব্যাখ্যাঃ    (x+y+z)2  =  x²+y²+z² + 2 (xy+yz+zx) 

       => 2(xy+yz+zx) = (x+y+z)2 -  (x²+y²+z²)  

                                = (3)2 - 5 = 9 - 5  

      => (xy+yz+zx) = 4/2 

              xy+yz+zx = 2 

ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: when we got down।
⇒ এটি Inversion-এর একটি নিয়ম। বাক্যের শুরুতে Hardly had, Scarcely had, Barely had থাকলে, বাক্যের দ্বিতীয় অংশটি when দ্বারা যুক্ত হয়।
⇒ গঠনটি হলো: Hardly had + subject + verb (past participle) ... when + subject + verb (past form)...
⇒ এর অর্থ হলো 'এক কাজ করতে না করতেই আরেকটি কাজ হলো'।
⇒ মনে রাখবেন, No sooner had দিয়ে বাক্য শুরু হলে দ্বিতীয় অংশটি than দিয়ে যুক্ত হয়।
ব্যাখ্যা (Explanation)
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ পূরবী ( ১৯২৫ ) । তার রচিত মােট কাব্যগ্রন্থের সংখ্যা ৫৬টি । তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ও প্রথম গ্রন্থ কবিকাহিনী ( ১৮৭৮ ) ।
ব্যাখ্যা (Explanation)
BIMSTEC - এর সদস্য দেশসমূহ বাংলাদেশ , ভারত, শ্রীলংকা , থাইল্যান্ড , মিয়ানমার , নেপাল ও ভুটান । অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলাে থেকে পূর্ণ সুবিধা ভােগ করার লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলাের সাথে বৃহত্তর অর্থনৈতিক সহযােগিতা জোট গঠন করাই হলাে এ সংস্থার মূল উদ্দেশ্য ।
ব্যাখ্যা (Explanation)
'আমার ভাইয়ের রক্তে রাঙানাে ২১শে ফেব্রুয়ারি' বিখ্যাত এ গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা । কবিতাটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি ' ( ১৯৫৩ ) গ্রন্থে । পরে এটি গানে রূপ নেয় । গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয় ।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
পাহাড়িদের স্বতন্ত্র জনগােষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে । এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা ।
ব্যাখ্যা (Explanation)
বর্তমানে প্রধানমন্ত্রী একনেকের ( ECNEC ) সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি । এখানে সদস্যদের মধ্যে রয়েছে স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী , শিক্ষামন্ত্রী ; খাদ্যমন্ত্রী ; পানিসম্পদ মন্ত্রী ; শিল্পমন্ত্রী ; বাণিজ্যমন্ত্রী ; ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রী ; কৃষিমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী । এছাড়া যেসব মন্ত্রণালয়ের বিষয় কমিটিতে আলােচিত হয় সেসব দপ্তরের মন্ত্রীরাও সদস্য রয়েছে একনেকে ( ECNEC ) ।
ব্যাখ্যা (Explanation)
বাক্যে অতীত নির্দেশক শব্দ ( yesterday ) থাকলে বাক্যটি past indefinite tense এ হয় । সুতরাং সঠিক উত্তর ( গ ) । আর subject - এর পর yesterday থাকাতে option ( ক ) ভুল
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে ১১৮নং অনুচ্ছেদে । আর ১৩৭নং অনচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে ।
ব্যাখ্যা (Explanation)
Javier Perez de Cueller ছিলেন জাতিসংঘের পঞ্চম মহাসচিব । তিনি ল্যাটিন আমেরিকার দেশ পেরুর নাগরিক । জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ( ১ জানুয়ারি ২০১৭ - বর্তমান ) ।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয় । তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বিষের বাঁশী ( ১৯২৪ ) । বাউন্ডেলের আত্মকাহিনী ( ১৯১৯ ) কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গল্প ।
ব্যাখ্যা (Explanation)

A = {X : X∈N এবং X² < 36} 

A = {1, 2, 3, 4, 5}

B = {X : X একটি মৌলিক সংখ্যা এবং X² < 36} 

 B = {2, 3, 5} 

C = {X : X একটি মৌলিক সংখ্যা এবং X² = 4} 

C = {2} 

A∩B∩C = {1, 2, 3, 4, 5} ∩ {2, 3, 5} ∩ {2} = {2} 

ব্যাখ্যা (Explanation)

ব্যাখ্যাঃ     ১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা  

             ১০০     "   ২০   "      " (২০*৫) = ১০০ টা 

            সুদাসল = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা  

          সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা 

              "    ৫০০০০ "    "      "  = ১০০*৫০০০০/২০০ 

                                             = ২৫০০০ টাকা 

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।