সরাসরি মূল কন্টেন্টে যান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (সাঁটলিপিকার /কাম-কম্পিউটার অপারেটর/সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেট) - ২০. ০৫. ২০২৩

৭০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
• খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা—অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
- তৎসম উপসর্গ ২০টি।
যেমন:
- প্র,পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
ব্যাখ্যা (Explanation)
'মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়?' এর সঠিক translation হবে- Where is man's past, where is his future?
ব্যাখ্যা (Explanation)
Meek (নম্র ও ধৈর্য্যশীল) এর antonym হচ্ছে fierce (হিংস্র ও রাগী)।
Lazy- অলস;
strong-শক্তিশালী;
weak- দুর্বল।
ব্যাখ্যা (Explanation)
• Beguiling শব্দের অর্থ (প্রতারণামূলক)

Antonyms:
-Candid 
-naive
-open
-artless
-frank
-guileless

Synonyms:
-deceitful
-deceptive
-artful
-cunning
-crafty
ব্যাখ্যা (Explanation)
- 'The Asian Drama' হচ্ছে Gunnar Myrdal এর বিখ্যাত নাটক।
- তিনি ছিলেন সুইডিশ অর্থনীতিবিদ ,সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ ।
- 'An American Dilemma' তাঁর বিখ্যাত গ্রন্থ।
ব্যাখ্যা (Explanation)
- অলংকারের কাজ সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি করা এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন।
- অলংকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ- যার দ্বারা ভূষিত করা হয় বা সজ্জিত করা হয়।
- কাব্যের সৌন্দর্যকে বৃদ্ধি করবার জন্যে যা দ্বারা কাব্যকে সজ্জিত করা হয় তাই অলংকার।
- প্রদত্ত বাক্যে ‘না’ শব্দটি বাক্যের সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন করেছে।
- সুতরাং, প্রদত্ত বাক্যে ‘না’ অলংকার সূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- 'সাধের আসন' বিহারীলাল চক্রবর্তী দ্বারা রচিত কাব্যগ্রন্থ।
- 'পুনশ্চ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
- 'প্রেমাংশুর রক্ত চাই' নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ।
- 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস।
ব্যাখ্যা (Explanation)
- Caliban চরিত্রটি নেয়া হয়েছে The Tempest থেকে
- এটি রচনা করেছেন William Shakespeare
- এটির আরও কিছু চরিত্র হচ্ছেঃ Miranda, Alonso, Prospero.

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
• আল মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'কাবিলের বোন '। পাঁচ পর্বে বিভক্ত এ উপন্যাসে পূর্ব পাকিস্তানে নাগরিক পরিচয়ের সংকট ,গণঅভ্যুত্থান ,মহান মুক্তিযুদ্ধ ,বঙ্গবন্ধুর নেতৃত্বের বিমূর্ত প্রকাশ ঘটেছে ।
 
• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো :
- লোক লোকান্তর,
- বখতিয়ারের ঘোড়া,
- দোয়েল ও দয়িতা,
- পাখির কাছে ফুলের কাছে,
- কালের কলস,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না,
- দ্বিতীয় ভাঙ্গন।

• গল্প :
- পানকৌড়ির রক্ত।

• উপন্যাস :
- ডাহুকী,
- আগুনের মেয়ে,
- উপমহাদেশ,
- কাবিলের বোন।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ২০২১ সালে সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম চৌধুরী।
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি, ১ সপ্তাহ = ৭ দিন 
সপ্তাহে ৫ দিন বৃষ্টি হলে, 
রবিবার বৃষ্টি হবার সম্ভাবনা = ৫/৭
∴বৃষ্টি না হবার সম্ভাবনা = ১- ৫/৭ 
                            =(৭-৫)/৭ 
                            =২/৭
ব্যাখ্যা (Explanation)
• জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়।
• একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে।
• GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক।
• জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।
• বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হচ্ছে জামদানি।
• এটি ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি পায়।
ব্যাখ্যা (Explanation)
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তৎসম শব্দ- ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, স্তম্ভ ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন-
√বচ+ক্তি = উক্তি
√মুচ্‌+ক্তি = মুক্তি
√ভজ+ক্তি = ভক্তি ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু।
- উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২।
- ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।
ব্যাখ্যা (Explanation)
- পুণ্ড্রনগর বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল।
- পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়।
- এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন
ব্যাখ্যা (Explanation)
ধরি,

রহিম ইংরেজিতে  নম্বর পেয়েছে = x

সুতরাং গণিতে নম্বর পেয়েছে  = x + 14

মোট নম্বর = 180

=> x + x + 14 = 180

=> 2x = 180 - 14

=> 2x = 166

=> x = 83
∴ সুতরাং গণিতে নম্বর পেয়েছে
                               = x + 14

                                 = 83 + 14

                                 = 97

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r একক
∴ বৃত্তের পরিধি = 2πr একক
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গএকক

বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে, পরিধি হবে = 2πr + (2πr এর 50%) একক
= 2πr + πr একক
= 3πr একক

মনে করি, নতুন বৃত্তটির ব্যাসার্ধ = R একক
নতুন বৃত্তের পরিধি = 2πR

এখানে, 2πR = 3πr
⇒ 2R = 3r
⇒  R = (3r)/2

আবার, নতুন বৃত্তের ক্ষেত্রফল = πR2 বর্গএকক = π {(3r)/2}2 বর্গএকক = (9/4)πr2 বর্গএকক

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (9/4)πr2 - πr2 বর্গএকক = (5/4)πr2 বর্গএকক

এখন,
πr2 বর্গএকক এ বৃদ্ধি পায় (5/4)πr2 বর্গএকক
∴ 1 বর্গএকক এ বৃদ্ধি পায় {(5/4)πr2 } ÷ (πr2) বর্গএকক = 5/4 বর্গএকক

∴ 100 বর্গএকক এ বৃদ্ধি পায় (5/4) × 100 বর্গএকক = 125 বর্গএকক
ব্যাখ্যা (Explanation)
মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। যেমন-দেখ্‌ +আ=দেখা।
ব্যাখ্যা (Explanation)
• হাল বায়না তেড়ে গুতোয় - কুকাজে পটুত্ব।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:

'টেকে গোঁজা' - পকেট ভারী করা।
ব্যাঙ্গের আধুলি’ - অর্থের অহংকার।
'মাছি মারা কেরানি’ - বিচারবোধহীন নকলনবিশ।
'লেজে খেলানো' - বশীভূত করা।
'বাপের ঠাকুর’ - উচ্ছন্নে যাওয়া।
'হালে পানি পাওয়া - বিপদমুক্ত হওয়া।
'পঞ্চত্বপ্রাপ্তি’ - মারা যাওয়া।
ব্যাখ্যা (Explanation)
• "They had hardly spoken all evening". এর সঠিক অনুবাদ হবে- তারা সারা সন্ধ্যা কোনো কথা বলেনি।

• Hardly শব্দের অর্থ প্রায় না; বলতে গেলে না।
ব্যাখ্যা (Explanation)
- All for Love 1677 সালের একটি heroic drama.
- যেটি রচনা করেছেন John Dryden.
- John Dryden ছিলেন The Restoration Period এর বিখ্যাত সাহিত্যিক ।
- তিনি ছিলেন The Father of Modern English Criticism .
- তাকে Sir Walter Scott  তাঁকে Glorious John হিসেবে আখ্যায়িত করেন  ।
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি ,দুটি কোণের সমষ্টি 90⁰ হলে কোণ দুটিকে পরস্পরের পুরক কোণ বলা হয় ।যেহেতু ∠A ও ∠B পরস্পর পুরক কোণ এবং তাদের অনুপাত =3:2
ধরি ,
  ∠A =3x
∠B=2x
অতএব,3x+2x=90⁰
       বা,5x=90⁰
         বা,x=90⁰/5
অতএব ,
      x=18⁰
অতএব,  ∠A =3x=3×18⁰=54⁰
ব্যাখ্যা (Explanation)
• The Rape of the Lock হচ্ছে Alexander Pope এর mock epic .
• Alexander Pope ছিলেন Augustan Period এর লেখক ।
• তাঁকে the leader of the Augustan Age বলা হত ।
• তাঁর উল্লেখযোগ্য কবিতা হল -The Dunciad, An Essay of Man, An Essay on Criticism
ব্যাখ্যা (Explanation)
ধরি,
দশকের অংক, x
∴ এককের অংক, x + ৩
সংখ্যাটি= ১০x + x + ৩ = ১১x + ৩

শর্তমতে,
১১x + ৩ = ৩(x + x + ৩) + ৪
বা, ১১x + ৩ = ৩(২x + ৩) + ৪
বা, ১১x + ৩ = ৬x + ৯ + ৪
বা, ১১x - ৬x = ১৩ - ৩
বা, ৫x = ১০
∴ x = ২

∴ সংখ্যাটি = ১১ × ২ + ৩
= ২২ + ৩
= ২৫
ব্যাখ্যা (Explanation)
• The girl is possessed এর অনুবাদ হবে- মেয়েটি ভূতাবিষ্ট ।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনতে খরচ হবে (৩৫০×৩) বা, ১০৫০ টাকা 

১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা 

∴ ১ টাকায় ভ্যাট দিতে হয়  (৪/১০০ ) টাকা 

∴ ১০৫০ টাকায় ভ্যাট দিতে হয়  (৪×১০৫০)/১০০ টাকা

                                     = ৪২ টাকা 

অর্থাৎ, মোট খরচ ( ১০৫০+৪২ ) বা, ১০৯২ টাকা
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।