ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমান কত?

A লাভ ২৫%

B ক্ষতি ২৫%

C লাভ ৭৫%

D ক্ষতি ৫০%

Solution

Correct Answer: Option D

ধরি, বিক্রয়মূল্য = x টাকা
প্রশ্নানুসারে, ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ।
সুতরাং, ক্রয়মূল্য = 2x টাকা
যেহেতু, ক্রয়মূল্য > বিক্রয়মূল্য, তাই এখানে ক্ষতি হয়েছে।

ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= 2x - x টাকা
= x টাকা

আমরা জানি, লাভ বা ক্ষতি সবসময় ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়।
শতকরা ক্ষতি = (ক্ষতি / ক্রয়মূল্য) × ১০০%
= (x / 2x) × 100%
= (1 / 2) × 100%
= 50%

সুতরাং, ক্ষতির পরিমান ৫০%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions