Correct Answer: Option D
মানবাধিকার হলো এমন এক সার্বজনীন অধিকার, যা লিঙ্গ, জাতীয়তা, ভাষা, ধর্ম, গোষ্ঠী বা অন্য কোনো অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। বিশ্বব্যাপী মানুষের মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
এই ধারাবাহিকতায় ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি গৃহীত হয়—
১. আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি
২. আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার চুক্তি
চুক্তিগুলো কার্যকর হয় ১৯৭৬ সালের ২৩ মার্চ থেকে। এর মাধ্যমে পৃথিবীর প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে এবং বৈষম্যহীন পরিবেশে জীবনযাপন করতে পারবে—এই নিশ্চয়তা দেওয়া হয়।
এর আগে, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার ঘোষণা (Universal Declaration of Human Rights - UDHR) গৃহীত হয়েছিল, যা বিশ্বব্যাপী মানবাধিকারের ভিত্তি হিসেবে বিবেচিত।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions