'মাণিক্য ' শব্দে 'ণ ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে ?

A ম বর্গের পরে ণ হয়

B ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়

C ক বর্ণের পূর্বে ণ হয়

D স্বভাবতই ণ হয়

Solution

Correct Answer: Option D

কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য -ণ হয় ,এগুলো কোন নিয়মের অধীন নয় ।যেমনঃ
 চাণক্য মাণিক্য গণ         বাণিজ্য লবণ মণ
               বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি        স্থাণু গুণ পুণ্য বেণী
                ফণী অণু বিপণি গণিকা। 
আপণ লাবণ্য বাণী        নিপুণ ভণিতা পাণি
               গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্বণ তূন        কফোণি বণিক গুণ
             গণনা পিণাক পণ্য বাণ ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions