প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

A ময়নামতি

B বিক্রমপুর

C মহাস্থানগড়

D পাহাড়পুর

Solution

Correct Answer: Option C

- পুণ্ড্রবর্ধন (পুণ্ড্রনগর) বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল। পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।

- কুমিল্লা জেলা শহরের অদুরে আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো ময়নামতি। রাজা মানিকচন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয় ময়নামতি। শালবন বিহার, আনন্দ বিহার প্রভৃতি - ধ্বংসাবশেষ এখানে অবস্থিত। ১৯৫৫ সালে এটি আবিষ্কৃত হয়।

- পাহাড়পুর বৌদ্ধ বিহার সোমপুর বিহার নামে পরিচিত। পাল বংশের রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে বর্তমান নওগাঁ জেলায় এটি নির্মাণ করেন। এটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিহার। ১৮৭৯ সালে কানিংহাম বিহারটি আবিষ্কার করেন এবং ১৯৮৫ সালে ইউনেস্কো এই বিহারকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে।

- বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা, বর্তমানে এ অঞ্চলটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। প্রাচীনকালে বিক্রমপুর রাজা বিক্রমাদিত্যের রাজধানী ছিল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৯
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
গণিত: বীজগণিত: সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, ধারা, সেট, ফাংশন ও ভেনচিত্র
বাংলা সাহিত্য: মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগ ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মুসলিম সাহিত্য সমাজের সাহিত্যিকগণ, শওকত ওসমান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
প্রবন্ধ রচনা:
'রাজবন্দীর জবানবন্দী': বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী' থেকে।
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১২
কোর্স নামঃ সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা – ১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions