সাধু ও চলিত ভাষার পার্থক্য হয়-

A বিশেষ্য ও বিশেষণে

B ক্রিয়াপদ ও সর্বনামে

C প্রকৃতি ও প্রত্যয়ে

D সন্ধি ও উপসর্গে

Solution

Correct Answer: Option B

বাংলা ভাষার দুটি রূপ—সাধু ভাষা ও চলিত ভাষা। দুটি রূপের মধ্যে যেমন প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে, তেমনি পার্থক্যও রয়েছে। 
 
পার্থ্যক্য -১ঃ
 - সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা ইত্যাদি।
 - চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—খাচ্ছি, তারা ইত্যাদি।
পার্থ্যক্য -২ঃ
- সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি।
- চলিত ভাষায় অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রয়োগ বেশি।
পার্থ্যক্য -৩ঃ
- সাধু ভাষায় অপনিহিত ও অভিশ্রুতির ব্যবহার নেই।
- চলিত ভাষায় এদের প্রয়োগ লক্ষণীয়।
পার্থ্যক্য -৪ঃ
- সাধু ভাষার কাঠামো সাধারণত অপরিবর্তনীয়।
- চলিত ভাষা পরিবর্তনশীল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions