ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব ৩৫৫ কিমি। সে বাসে ঢাকা থেকে বাড়ি রওয়ানা হলো। ৩১৯ কিমি যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে গেলে করিম বাকি পথ রিকশায় গেল। বাসের গতিবেগ ২২ কিমি/ঘণ্টা ও রিকশার গতিবেগ ৬ কিমি/ঘন্টা হলে বাড়ি পৌঁছতে করিমের মোট কত সময় লাগবে?
সঠিক উত্তর: Option B
মোট দূরত্ব ৩৫৫ কিমি।
বাসে অতিক্রান্ত দূরত্ব ৩১৯ কিমি।
সুতরাং, রিকশায় অতিক্রান্ত দূরত্ব = (৩৫৫ - ৩১৯) কিমি = ৩৬ কিমি।
এখন,
বাসে যেতে সময় লাগে = দূরত্ব / গতিবেগ
= ৩১৯ / ২২ ঘণ্টা
= ১৪.৫ ঘণ্টা
= ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
রিকশায় যেতে সময় লাগে = দূরত্ব / গতিবেগ
= ৩৬ / ৬ ঘণ্টা
= ৬ ঘণ্টা।
মোট সময় লাগে = ১৪ ঘণ্টা ৩০ মিনিট + ৬ ঘণ্টা
= ২০ ঘণ্টা ৩০ মিনিট।