- Y কে ১ম চেয়ারে বসার সুযোগ নেই; কারণ Y শেষ তিন চেয়ারে বসবে। - D কে ১ম চেয়ারে বসার সুযোগ নেই; কারণ D ১ম বা শেষ চেয়ারে বসতে পারবে না। - B কে ১ম চেয়ারে বসার সুযোগ নেই; কারণ B এর আগের চেয়ারে C বসবে। - Z কে ১ম চেয়ারে বসানো যাবে।
- Y যদি 6th চেয়ারে বসে তবে C, 5th চেয়ারে বসতে পারবে না। কারণ C, অবশ্যই B এর আগে বসবে। - সে হিসাবে C যদি 5th চেয়ারে বসে তাহলে B, 6th চেয়ারে বসবে। - কিন্তু এখানে Y, 6th চেয়ারে রয়েছে। এজন্য C, 5th চেয়ারে বসার সুযোগ নেই।
- C যদি ১ম চেয়ারে বসে, তবে ক্রমটি হবে- C, B. A, Z, D, Y, X অথবা C, B, A, D, Z, Y, X অথবা C, B, A, D, Y, Z, X .: শর্ত অনুসারে 4th চেয়ারে বসতে পারে D বা Z. তাহলে অপশন অনুযায়ী 4th চেয়ারে D বসবে।
- অপশন অনুযায়ী (ক) ও (খ) তে C, B এর আগের চেয়ারটিতে বসেনি এজন্য এ দুইটি হবে না। - আবার (গ) তে D কে ১ম চেয়ারে বসানো হয়েছে এজন্য এই অপশনটিও গ্রহণযোগ্য নয়। - অপশন (খ) সবগুলো শর্ত সিদ্ধ করে। এজন্য সঠিক উত্তর খ।
মনে করি, মোট = x ∴ Male = 3x/8 তাহলে, Female = (x-3x)/8 = 5x/8 rejected applicants = (3/4)× x =3x/4 rejected male applicants = (2/3) × (3x/8) =x/4 rejected female applicants = (3x/4) - (x/4) =(3x-x)/4 =2x/4 =x/2 after first round remaining male = (3x/8) - (x/4) =x/8 after first round remaining female = 5x/8-x/2 =x/8 Total = (x/8)+(x/8) = 2x/8 = x/4 male remains from total remaining is = (x/8)/(x/4) = x/8 × 4/x = 1/2
সর্বশেষ আপডেট (2026-04-01 14:37:44.506072): - ২০২৬ ফিফা বিশ্বকাপ হচ্ছে এই প্রতিযোগিতার ২৩তম আসর, যা ১১ জুন ২০২৬ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। - এই আসর থেকেই প্রথমবারের মতো অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। - উত্তর আমেরিকার তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে। মোট ১৬টি শহরে খেলা অনুষ্ঠিত হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি শহর রয়েছে। - দল সংখ্যা এবং গ্রুপ সংখ্যা (১২টি গ্রুপ) বৃদ্ধির ফলে এই বিশ্বকাপে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। - মেক্সিকো সিটির 'এস্তাদিও আজটেকা' স্টেডিয়ামেউদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন ২০২৬ তারিখে। মেক্সিকো প্রথম দেশ হিসেবে তৃতীয়বারের মতো পুরুষদের বিশ্বকাপ আয়োজন করবে। - যুক্তরাষ্ট্রের নিউ জার্সির 'মেটলাইড স্টেডিয়াম' (যা টুর্নামেন্টের সময় 'নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম' নামে পরিচিত হবে) -এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ১৯ জুলাই ২০২৬ তারিখে। - সেমিফাইনাল ম্যাচগুলি ডালাসের AT&T স্টেডিয়াম এবং আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। - তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি (Bronze final) ১৮ জুলাই ২০২৬ তারিখে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। - ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। - SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। - এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
- ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর। - এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত ‘ঠেঙ্গার চর’ ও ‘জালিয়ার চর’ এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসান চর। - বর্তমানে এর আয়তন ২৫ বর্গমাইল (৬৫ বর্গ কি.মি.)।
- আমেরিকার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথভাবে উদ্ভাবিত টিকার বাণিজ্যিক নাম ‘কমিরনাটি'। - ৪ ডিসেম্বর, ২০২০ বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য এই টিকার অনুমোদন দেয়। - সিঙ্গাপুর এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়। - ফাইজারের টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। - ফাইজারের আবিষ্কৃত টিকা মাইনাস ৭৫° সেলসিয়াস থেকে মাইনাস ৫০° সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম ছিল সুবর্ণগ্রাম। - প্রাচীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল। - তখন এর নাম ছিল পানাম নগর। - ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ভূঁইয়া প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।
- প্রণালী এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে। - অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে। - বসফরাস প্রণালি কৃষ্ণসাগর সাগর ও মর্মর সাগর/ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
সর্বশেষ আপডেট (2026-04-01 14:37:28.793061): - ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় ১০ম আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। - এই টুর্নামেন্টে ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। - ভারত তাদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে এবং প্রথম দল হিসেবে টানা দুটি শিরোপা জেতে, পাশাপাশি প্রথম স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ জেতার রেকর্ডও গড়ে। - পুরো টুর্নামেন্টে অসামান্য পারফরম্যান্সের জন্য ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান Sanju Samson 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হন। - তিনি ৫ ইনিংসে ৩২১ রান সংগ্রহ করেন, যার মধ্যে তিনটি নকআউট ম্যাচে অর্ধশতক ছিল। - পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। - ভারতের জাসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী ১৪টি করে উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।
সর্বশেষ আপডেট (2026-04-01 14:37:13.408554): - ২০২৪ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরটিই এখন পর্যন্ত অনুষ্ঠিত সর্বশেষ পুরুষদের টুর্নামেন্ট। পরবর্তী আসর ২০২৮ সালে নির্ধারিত হয়েছে, তাই ২০২৫ বা ২০২৬ সালে কোনো কোপা আমেরিকা (পুরুষ) অনুষ্ঠিত হয়নি। - ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। - এই আসরে সর্বোচ্চ ৫টি গোল করে গোল্ডেন বুট (Golden Boot) জয় করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস (Lautaro Martínez)। - আসরের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) হয়েছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেস এবং সেরা গোলরক্ষক হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেস। - ২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করবে।
- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ ও স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায় তার সাংকেতিক নাম ‘অপারেশন সার্চলাইট'। - বাঙ্গালির ইতিহাসে ২৫ মার্চের নৃশংস গণহত্যা 'কালরাত্রি' নামে পরিচিত। - ১৮ মার্চ, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের নির্দেশে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করে। - ২৫ মার্চকে 'জাতীয় গণহত্যা দিবস' হিসেবে পালনের জন্য ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় এবং ২০ মার্চ, ২০১৭ সালে মন্ত্রিসভায় এটি পাস হয়।
- কিন ব্রিজ সিলেটের সুরমা নদীতে স্থাপিত ব্রিটিশ আমলের সেতু। - ১৯৩৩ সালে লোহার কাঠামোয় এ সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৩৬ সালে উদ্বোধন করা হয়। - আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামে এর নামকরণ করা হয় কিন ব্রিজ। - এ সেতুটির দৈর্ঘ্য ১১৫০ ফুট ও প্রস্থ ১৮ ফুট । - কিন ব্রিজকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়।
- ১৯৬১ সালের পর প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে। - চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এর মতে, ২০২২ সাল শেষে দেশটির মোট জনসংখ্যা দাড়িয়েছে ১৪১ কোটি ১৮ লাখ, যা ২০২১ সালের তুলনায় ৮ লাখ ৫০ হাজার কম। - সর্বশেষ চীনের জনসংখ্যা কমে ছিল ১৯৬১ সালে।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।