Correct Answer: Option C
ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়। তবে কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলে তাকেও ক্রুসেড নাম দেয়া হয়ে থাকে। সাধারণ ভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সটান্টিনোপল এর অধিকার নেয়ার জন্য ইউরোপেরখ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ১০৯৫ - ১২৯১ সাল পর্যন্ত বেশ কয়েকবার যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়। যদিও ক্রুসেড এর সংজ্ঞা নিয়ে মতভেদ রয়েছে। কোন যুদ্ধ বা অভিযানগুলোকে ক্রুসেড বলা হবে তার ব্যাপারেও মতভেদ আছে। আসলে পূর্বাঞ্চলীয় অর্থডক্সবাইজেন্টাইন সম্রাট এই যুদ্ধ ঘোষণা করেছিলেন আনাতোলিয়াতে মুসলমান সেলজুক সম্রাজ্যের বিস্তার রোধ করার জন্য।ক্রুসেড এর বিভিন্ন কারণ ছিল : জেরুজালেম দখল করা, খ্রিস্টানদের এলাকা পুনরায় দখল করা, খ্রিস্টান এলাকা রক্ষা করা, রাজনৈতিক উদ্দেশ্য ইত্যাদি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions