একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্রী বসলে ৫ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?
সমাধান
সঠিক উত্তর: Option A
ধরি, মোট বেঞ্চের সংখ্যা = x টি
প্রথম অবস্থায়:
প্রতি বেঞ্চে ৫ জন করে বসালে ২টি বেঞ্চ খালি থাকে।
⇒ মোট ছাত্রী সংখ্যা = ৫ × (x − 2)
দ্বিতীয় অবস্থায়:
প্রতি বেঞ্চে ৪ জন করে বসালে ৫ জন ছাত্রী দাঁড়িয়ে থাকে।
⇒ মোট ছাত্রী সংখ্যা = ৪x + ৫
প্রশ্নমতে,
৫(x − 2) = ৪x + ৫
⇒ ৫x − ১০ = ৪x + ৫
⇒ ৫x − ৪x = ৫ + ১০
⇒ x = ১৫