একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. ও ২০ সে.মি. হলে উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?
সমাধান
সঠিক উত্তর: Option C
দেয়া আছে
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. ও ২০ সে.মি.
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ (ভূমি × উচ্চতা)
= (১/২)(২০ × ১০) বর্গ সেমি
= ১০০ বর্গ সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০ বর্গ সে.মি.
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √১০০ বর্গ সে.মি.
= ১০
বর্গক্ষেত্রের পরিসীমা = (৪ × ১০)সে.মি. = ৪০সে.মি.