Solution
Correct Answer: Option D
- স্বরবৃত্ত ছন্দ; যাকে দলবৃত্ত, ছড়ার ছন্দ, শ্বাসাঘাতপ্রধান ছন্দ নামেও অভিহিত করা হয়, বাংলা সাহিত্যে প্রচলিত তিনটি প্রধান ছন্দের একটি। অন্য দুটি হলো অক্ষরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ।
স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য:
- মূল পর্ব: স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব সাধারণত চার মাত্রার হয়।
- শ্বাসাঘাত: প্রতিটি মূল পর্বের প্রথম অক্ষরে শ্বাসাঘাত (stress) পড়ে।
- মুক্ত ও রুদ্ধ: স্বরবৃত্ত ছন্দে মুক্ত (open) এবং রুদ্ধ (closed) উভয় দলই একমাত্রা (one syllable) রূপে বিবেচিত হয়।
- এ ছন্দে মুক্তাক্ষরে এক মাত্রা এবং বদ্ধাক্ষরেও এক মাত্রা গণনা করা হয়।