সরাসরি মূল কন্টেন্টে যান

বিসিএস ১৯ তম

৫০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
২০২৫-২৬ অর্থবছর (পরিসংখ্যান/লক্ষ্যমাত্রা): মোট ৪,৪০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাতের অবদান ধরা হয়েছিল ৩,৮১৫ কোটি মার্কিন ডলার (যা মোট আয়ের প্রায় ৮৬.৭%)। বর্তমানে বৈশ্বিক একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ২য় (প্রথম চীন)
ব্যাখ্যা (Explanation)
- ২০২৬ সালের পূর্ণাঙ্গ অর্থনৈতিক সমীক্ষার তথ্য এখনও প্রকাশিত হয়নি।
- ২০২৪-২৫ অর্থবছরের (FY25) জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) সাময়িক হিসাব অনুযায়ী, জিডিপিতে শিল্প খাতের অবদান দাঁড়িয়েছে ৩৮.৩৪%।
- এটি পূর্ববর্তী প্রক্ষেপিত তথ্যের চেয়ে বেশি, যা অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান প্রতি বছর পরিবর্তিত হয় এবং চূড়ান্ত তথ্যের জন্য পরবর্তী অর্থনৈতিক সমীক্ষার জন্য অপেক্ষা করতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬।
ব্যাখ্যা (Explanation)
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
ব্যাখ্যা (Explanation)
- ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে ''গোল্ডেন বুট'' লাভ করেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
- তিনি ২০২২ সালের বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি গোল করে এই পুরস্কার অর্জন করেন।
- এই আসরে আর্জেন্টিনার লিওনেল মেসি 'গোল্ডেন বল' (সেরা খেলোয়াড়) এবং এমি মার্টিনেজ 'গোল্ডেন গ্লাভস' (সেরা গোলরক্ষক) লাভ করেন।
- সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।
- পরবর্তী ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যা পূর্বের ৩২ দলের ফরম্যাট থেকে প্রসারিত করা হয়েছে।
- ২০২৬ সালের বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী এখনো নির্ধারিত হয়নি, কারণ টুর্নামেন্টটি এখনো অনুষ্ঠিত হয়নি।

সর্বশেষ আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬।
ব্যাখ্যা (Explanation)
- শ্রীকৃষ্ণকীর্তন’ মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি।
- তিনি ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনি অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচনা করেন।
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র তিনটি; কৃষ্ণ, রাধা ও বড়াই।
- এ কাব্যের মোট ১৩টি খণ্ড আছে।
ব্যাখ্যা (Explanation)
- গ্রিনহাউস ইফেক্টের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
- এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
- বাংলাদেশের অনেক নিম্ন ভূমি সমুদ্রপৃষ্ঠের খুব কাছে অবস্থিত।
- তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হলে এই সব নিম্ন ভূমি জলে ডুবে যাবে।
- এই নিম্ন ভূমিতে বাংলাদেশের অনেক মানুষ বাস করে।
- এছাড়াও এখানে অনেক কৃষি জমি আছে।
- তাই এই সব জমি জলে ডুবে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে এবং দেশের অর্থনীতিতে বড় ক্ষতি হবে।
ব্যাখ্যা (Explanation)
দুকক্ষবিশিষ্ট নেপালের পার্লামেন্টের বর্তমান নাম ‘ফেডারেল পার্লামেন্ট’।

গুরুত্তপুর্ণ কিছু দেশের আইন সভা বা পার্লামেন্টের নামঃ
➜ বাংলাদেশের আইন সভার নাম হল- জাতীয় সংসদ ।
➜ ভারতের আইন সভার নাম হল- লোকসভা বা রাজ্যসভা ।
➜ পাকিস্তানের আইন সভার নাম হল- জাতীয় পরিষদ বা সিনেট ।
➜ আফগানিস্তানের আইন সভার নাম হল- লয়াজিরগা ।
➜ ভুটানের আইন সভার নাম হল- সোংডু ।
➜ ডেমার্কের আইন সভার নাম হল- ফোকেট ।
➜ মালয়েশিয়ার আইন সভার নাম হল- মজলিস ।
➜ মঙ্গোলিয়ার আইন সভার নাম হল- থুরাল ।
➜ তাই্ওয়ানের আইন সভার নাম হল- উয়ান ।
➜ রাশিয়ার আইন সভার নাম হল সুপ্রিম- সোভিয়েত অ্যাসেম্বলি ।
➜ স্পেনের আইন সভার নাম হল- ক্রেটস ।
➜ তুরস্কের আইন সভার নাম হল- গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ।
➜ ফ্রান্সের আইন সভার নাম হল- চেম্বার ।
ব্যাখ্যা (Explanation)
১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষার ‘The Liberation of Bangladesh’ গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের জাতীয় ফুল - শাপলা
- বাংলাদেশের জাতীয় ফল - কাঠাল
- বাংলাদেশের জাতীয় পশু - বাঘ
- বাংলাদেশের জাতীয় মাছ - ইলিশ
- বাংলাদেশের জাতীয় কবি - কাজী নজরুল ইসলাম।
- বাংলাদেশের জাতীয় বৃক্ষ - আম গাছ

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়।
- বৃহত্তর বগুড়া ও বৃহত্তর রাজশাহী জেলা এবং দিনাজপুরের দক্ষিণাংশ ও গাইবান্ধার পশ্চিম-দক্ষিণাংশ এর আওতায় পড়েছে।
ব্যাখ্যা (Explanation)
- নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা।
- নাসার পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration।
- বর্তমানে বিশ্বব্যাপী মহাকাশ গবেষণা ও অভিযানে এ সংস্থা অগ্রণী ভূমিকা পালন করছে।
ব্যাখ্যা (Explanation)
- জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।
- ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা প্রায় ২৮৭.৮৯ মিলিয়ন এবং মুসলিম জনসংখ্যা প্রায় ২৪২.৭ মিলিয়ন।

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৫

- এপ্রিল ২০২৫ সালে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৫ প্রকাশ করে।
- ২০২৬ সালের ১লা জুলাই পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮.৩০ বিলিয়ন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ২০২৬ সালে বিশ্বের গড় আয়ু (উভয় লিঙ্গ) ৭৩.৮ বছর এবং মধ্যম বয়স ৩১.১ বছর।

শীর্ষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ (২০২৬ সালের আনুমানিক মুসলিম জনসংখ্যা অনুযায়ী):
- ইন্দোনেশিয়া: ২৪২.৭ মিলিয়ন
- পাকিস্তান: ২৪০.৮ মিলিয়ন
- ভারত: ২০০ মিলিয়ন (যদিও ভারতে মুসলিমরা সংখ্যালঘু, তাদের সংখ্যা বিশ্বের তৃতীয় বৃহত্তম)
- বাংলাদেশ: ১৫০.৮ মিলিয়ন
- নাইজেরিয়া: ৯৭ মিলিয়ন

শীর্ষ ১০ জনবহুল দেশ (২০২৫ সালের শেষ নাগাদ জাতিসংঘের তথ্য অনুযায়ী):
- ১. ভারত - ১.৪৭ বিলিয়ন
- ২. চীন - ১.৪২ বিলিয়ন
- ৩. যুক্তরাষ্ট্র - ৩৪.৭৮ কোটি
- ৪. ইন্দোনেশিয়া - ২৮.৬৩ কোটি
- ৫. পাকিস্তান - ২৫.৬২ কোটি
- ৬. নাইজেরিয়া - ২৩.৮৭ কোটি
- ৭. ব্রাজিল - ২১.৩ কোটি
- ৮. বাংলাদেশ - ১৭.৬২ কোটি
- ৯. রাশিয়া - ১৪.৩৮ কোটি
- ১০. ইথিওপিয়া - ১৩.৬৩ কোটি

সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ নৌ সদরদপ্তর অবস্থিত -বনানী, ঢাকা।
- প্রতীকঃ কাছিবেষ্টিত নোঙ্গর ও এর উপরে শাপলা।
- এয়ার ফোর্স একাডেমিঃ যশোর {১৯৭৩)
- স্লোগানঃ শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়।
- সর্বোচ্চ পদ এডমিরাল।
- বিএনএস শেখ হাসিনা কার্যত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি। এটি পেকুয়া,কক্সবাজার,চট্রগ্রামে অবস্থিত।
- বাংলাদেশ সেনাবাহিনী প্রতীক হচ্ছে- ক্রস চিহ্নিত ২ টি তরবারি ও উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা
ব্যাখ্যা (Explanation)
- নেদারল্যান্ডসের সাবেক মুদ্রার নাম গিল্ডার।
- ১ জানুয়ারি ১৯৯৯ ইউরোপ একক মুদ্রা ইউরো চালু হলে ও পাশাপাশি গিল্ডার চালু থাকে।
- তবে ১ জুলাই ২০০২ স্থানীয় মুদ্রা সরকাবিভাবে বিলুপ্ত হলে গিল্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডসের একক মুদ্রা হিসেবে চালু হয়।
ব্যাখ্যা (Explanation)
-পুরুষত্বহীনতার চিকিৎসায় একটি আলোড়ন সৃষ্টিকারী ঔষধ ভায়াগ্রা।
-এর মূল উপাদান সিলডেনাফিল সাইট্রেট।
-ভায়াগ্রা হচ্ছে এক বিষেশ রাসায়নিক উপাদান যা পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।এর ফলে পুরুষত্বহীন রোগী যৌন উত্তেজনা অনুভব করে এবং তাদের পুরুষাঙ্গ উথিত হয়।
-হার্ট ফেইলর,হার্ট অ্যাটাক,উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই ঔষধ ব্যবহার করা অত্যন্ত ঝুকিপূর্ণ ।
ব্যাখ্যা (Explanation)
ADB
- ADB এর পূর্ণনাম - Asian Development Bank.
- প্রতিষ্ঠা: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- উদ্দেশ্য: এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।
- নীতিবাক্য: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই।
- মূল কার্যক্রম: ক্রেডিটিং (ঋণ প্রদান)।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- সদস্য সংখ্যা: ৬৯টি ।
- সর্বশেষ সদস্য: ইসরাইল।
- বাংলাদেশের সদস্যপদ পায়: ১৯৭৩ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৩১টি।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (জাপান), প্রেসিডেন্ট সবসময় একজন জাপানি নাগরিক হন।
- ADB গঠনের উদ্দেশ্য: জাতিসংঘ এবং অন্যান্য উন্নত দেশগুলোর সমন্বয়ে, বিশ্বব্যাংকের অনুরূপ ধাঁচে গঠিত।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৬৭ সালের সীমান্ত (Green Line) অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
- এটি জাতিসংঘের রেজ্যুলেশন ২৪২ এবং ৩৩৮-এর ভিত্তিতে গৃহীত হয়েছিল।
- এই সমাধান অনুযায়ী, ফিলিস্তিনিদের জন্য পশ্চিম তীর এবং গাজা স্ট্রিপের মোট ২২% ভূমি নির্ধারণ করা হয়েছিল।
- সৌদি আরবসহ আরব লিগ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সমাধানকে সমর্থন করে।

ওয়েই রিভার চুক্তি (১৯৯৮)
- ওয়েই রিভার চুক্তি ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি অস্থায়ী চুক্তি, যা ১৯৯৮ সালে স্বাক্ষরিত হয়।
- এর আওতায় পশ্চিম তীরের ১৩% ভূমি ফিলিস্তিনিদের কাছে হস্তান্তরের প্রস্তাব করা হয়েছিল।
- তবে, এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।
- চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছিল রাজনৈতিক অস্থিরতা এবং উভয় পক্ষের মধ্যে আস্থার অভাবের কারণে। 
ব্যাখ্যা (Explanation)
- স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত তাদের শিশুদের দুধ পান করায়, দেহে লোম থাকে এবং তারা উষ্ণ রক্তবিশিষ্ট হয়।
- হাতি, তিমি ও বাদুর—এই তিনটি প্রাণীই শিশুদের দুধ পান করায় এবং স্তন্যপায়ী শ্রেণিভুক্ত।

- কিন্তু কুমির একটি সরীসৃপ (reptile), যা ডিম পাড়ে এবং শিশুদের দুধ পান করায় না।
- কুমিরের দেহে লোম নেই এবং এটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী। তাই কুমির স্তন্যপায়ী নয়।
- এরা উভচর অর্থাৎ জলে ও স্থলে উভয় জায়গাতেই বাস করতে পারে।
ব্যাখ্যা (Explanation)
- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন অবমুক্ত হয়ে বায়ুমন্ডলের ওজনস্তরের সাথে সারায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফাটলের সৃষ্টি করছে।
- ক্লোরোফ্লুরোকার্বন থেকে অতিবেগুনীরশ্মির প্রভাবে ক্লোরিন অনু মুক্ত হয়ে আসে।
- এই ক্লোরিন অনুই পরবর্তীতে ওজোন অনুর সাথে বিরকিয়ে ঘটিয়ে ক্ষয় করতে থাকে। এইভাবে ওজনস্তরে ফাটলের সৃষ্টি হয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী প্রফেসর নরম্যান বোরলগ বাংলাদেশ সফর করেন।
- প্রফেসর নরম্যান বোরলগ ১৯৯৯ সালে কৃষিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি বাংলাদেশের কৃষিক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত।
- তিনি "সবুজ বিপ্লব"-এর জনক হিসেবে পরিচিত।
- তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ সফর করেন এবং কৃষি উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ব্যাখ্যা (Explanation)
- নাটোর জেলা শহর থেকে ২.৪ কিলোমিটার দূরে অবস্থিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান দিঘাপতিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত হয়।
- বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে রাখেন ‘উত্তরা গণভবন’।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে গো-চারণের জন্য বাথান রয়েছে দুটি জেলায়। যথা-পাবনা ও সিরাজগঞ্জ।
- এই অঞ্চলে বিশেষত চরাঞ্চল এবং খাস জমিতে গবাদিপশু পালনের জন্য বাথান ব্যবস্থার প্রচলন রয়েছে।
- পাবনা ও সিরাজগঞ্জের চরাঞ্চলগুলোতে গবাদিপশু চরানোর জন্য উর্বর ভূমি এবং পর্যাপ্ত ঘাস পাওয়া যায়, যা বাথান ব্যবস্থার জন্য উপযুক্ত।
ব্যাখ্যা (Explanation)
- ''বিদ্রোহী'' কবিতাটি কবি নজরুল ইসলামের ''অগ্নিবীণা'' কাব্য গ্রন্থের অন্তর্গত। ''অগ্নিবীণা'' কাব্য গ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী।

- গ্রন্থ হিসেবে ‘অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের ‘রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়। ‘ধূমকেতুর’ পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেন (১৬ জানুয়ারি, ১৯২৩)।
ব্যাখ্যা (Explanation)
- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩) গ্রন্থে।
- গানটির প্রথম সুরকার ও কন্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং সমবেত কন্ঠে গাওয়া হয়।
ব্যাখ্যা (Explanation)

- কম্পিউটার সফটওয়্যারের জগতে মাইক্রোসফট (Microsoft) একটি বিশ্ববিখ্যাত এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৫ সালে বিল গেটস এবং পল অ্যালেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস স্যুট (যেমন: ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), এবং এক্সবক্স গেমিং কনসোল।

- মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত।
- এটি সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

ব্যাখ্যা (Explanation)
- যমুনা সেতু এর পূর্ব নাম বঙ্গবন্ধু সেতু। 
- যমুনা নদীর উপর টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃএশীয় রেলপথের উপর অবস্থিত।
- যমুনা বহুমুখী সেতু (Jamuna Multi-purpose Bridge) নির্মাণে খরচ হয়েছে ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার ও প্রস্থ ১৮.৫ মিটার।
- প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য সেতুটি ৮০-৮৫ মিটার লম্বা ১২১টি ইস্পাতের বিমের উপর স্থাপন করা হয়েছে।
- সেতুটিতে স্প্যানের সংখ্যা ৪৯ টি ও পিলার ৫০ টি।
- যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের জন্য রয়েছে ৪ লেনের সড়ক ও ২টি রেল ট্র্যাক।
ব্যাখ্যা (Explanation)
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- তিনি যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট।
- ১৯৬৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বন্ধ করেন। একই বছরে ওয়াশিংটনের এক নাট্যশালায় নাটক দেখার সময় আততায়ীর গুলিতে নিহত হন।
ব্যাখ্যা (Explanation)
- বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত।
- খান জাহান আলী কর্তক মসজিদটি নির্মিত হয়।
- বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে এটি বৃহত্তম।
- ‘ষাটগম্বুজ’ নাম হলেও এ মসজিদের গম্বুজসংখ্যা ৮১টি। ওপরে ৭৭টি এবং চারকোণে ৪টি।
ব্যাখ্যা (Explanation)

- বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিকগ্যাস।
- প্রাকৃতিক গ্যাস যা মূলত মিথেন (CH4) গ্যাস।
- তবে সামান্য পরিমাণে অন্যান্য পদার্থ ইথেন, প্রোপেন ও বিউটেন থাকে।

 

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার ঢাকা বিভাগের সাভার উপজেলায় অবস্থিত।
- এটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দেশের গবাদি পশুর জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- খামারটিতে বিভিন্ন জাতের উন্নত গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুয়োর পালন করা হয়।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।