বিসিএস ৩৮তম (199 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- গুয়াম প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি দ্বীপ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন।
- ৫৪০ বর্গ কিমি আয়তনবিশিষ্ট এ দ্বীপের রাজধানী হাগাটনা।
- গুয়াম-এর বর্তমান গভর্নর লো লিয়ন গুয়েরিরো।
- তার রাজনৈতিক দল: রিপাবলিকান
i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:30:44.132988):
- ২০২৬ সালে কপ-৩১ সম্মেলন তুরস্কের আন্তালিয়াতে অনুষ্ঠিত হবে (৯ থেকে ২০ নভেম্বর)।
- তুরস্ক শারীরিক আয়োজক দেশ হিসেবে থাকবে এবং অস্ট্রেলিয়া আলোচনার নেতৃত্ব দেবে।
- এর আগে, ২০২৫ সালে কপ-৩০ সম্মেলন ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে
- ২০২৪ সালে কপ-২৯ সম্মেলন আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছিল
i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:30:29.704170):
- ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।
- এটি কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি রাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে।
- এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো তিনটি দেশ দ্বারা আয়োজিত হবে এবং এতে ৪৮টি দল অংশগ্রহণ করবে, যা পূর্বের ৩২টি দল থেকে প্রসারিত করা হয়েছে।
- মোট ১৬টি শহরের ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:30:10.222623):
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.১৩%
- এটি জানুয়ারি ২০২৬ সালের ৮.৫৮% থেকে কিছুটা বেশি ছিল।
- ফেব্রুয়ারি ২০২৬-এর এই মূল্যস্ফীতি গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ, যা এপ্রিল ২০২৫ সালের পর সর্বোচ্চ।
- খাদ্য মূল্যস্ফীতি ফেব্রুয়ারি ২০২৬-এ ৯.৩০% এ পৌঁছেছে, যা জানুয়ারিতে ছিল ৮.২৯%।
- অন্যদিকে, নন-ফুড মূল্যস্ফীতি ফেব্রুয়ারি ২০২৬-এ ৯.০১% রেকর্ড করা হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৮.৮১%।
i
ব্যাখ্যা (Explanation):
স্লোগান- 'সকলের সাথে সমৃদ্ধির পথে'
সময়কাল- জুলাই, ২০২০- জুন, ২০২৫
বাস্তবায়নে ব্যয়- ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা
কর্মসংস্থান- ১ কোটি ১৩ লাখ
জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.৫১%
মূল্যস্ফীতি হবে- ৪.৮%প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর
বিদ্যুত উৎপাদন- ৩০ হাজার মেগাওয়াট
দারিদ্রের হার- ১৫.৬%
চরম দারিদ্র- ৭.৪%
২৯ ডিসেম্বর, ২০২০ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। ১৯২৮ সালে রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১ জুলাই ১৯৭৩ থেকে ৩০ জুন, ১৯৭৮।।
i
ব্যাখ্যা (Explanation):
সর্বশেষ আপডেট (2026-04-01 14:29:51.636369):
- ম্যাক্রোট্রেন্ডস (Macrotrends) এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্য বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) ১৯.৯৫ জন অনুমান করা হয়েছে
- এটি ২০২৪ সালের ২১.৭৬ জন থেকে ৩.৮৬% হ্রাস পেয়েছে।
- এই হার ২০ জনে নেমে আসায় পূর্ববর্তী তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
i
ব্যাখ্যা (Explanation):

মূল্যবোধের অন্যতম উপাদান নীতি ও ঔচিত্যবোধের বিকাশ ভূমি বলা হয় সমাজকে । সমাজে কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেয়া, কটুক্তি না করা প্রভৃতি হলো নীতি ও ঔচিত্যবোধ । নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকেই পেয়ে থাকে । এর ফলে সে ন্যায় ও অন্যায়, ভালো ও মন্দ, নৈতিকতা ও অনৈতিকতার মধ্যে পার্থক্য করতে পারে । 

i
ব্যাখ্যা (Explanation):

বুর্জোয়া ন্যায়তত্ত্ব উপযোগবাদ বা Utilitarianism তত্ত্বের প্রবক্তা যুক্তরাজ্যের অধিবাসী জেরেমি বেস্থাম (১৭৪৮-১৮৩২) ছিলেন একাধারে দার্শনিক, বিচারক এবং সমাজ সংস্কারক । 

i
ব্যাখ্যা (Explanation):

পৃথিবীতে সর্বজনীন সংস্কৃতি বলে কিছু নেই । কেননা এক সমাজ ও রাষ্ট্রে যা সংস্কৃতি অন্য সমাজ ও রাষ্ট্রে তা অপ-সংস্কৃতি । এরপরেও সংস্কৃতির সাধারণ উপাদান আছে, যা সকল দেশে একই । যেমন- ভাষা, প্রতীক, আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস, প্রথা, শিল্পকলা ইত্যাদি । তবে সংস্কৃতির উপাদান হিসেবে অনেকে সমাজতাত্ত্বিক আইনকে গ্রহণ করেছেন আবার কেউ তা বর্জন করেছেন । 

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
⇒ জাতিসংঘ (UN) এবং ইউএনডিপি (UNDP) সুশাসনের ৮টি সুনির্দিষ্ট উপাদানের কথা উল্লেখ করেছে।
⇒ এই উপাদানগুলো হলো: ১. অংশগ্রহণ (Participation), ২. আইনের শাসন, ৩. স্বচ্ছতা (Transparency), ৪. সংবেদনশীলতা, ৫. ঐকমত্য, ৬. সমতা, ৭. কার্যকারিতা ও দক্ষতা এবং ৮. জবাবদিহিতা (Accountability)।
⇒ লক্ষ্য করলে দেখা যায়, ‘অংশগ্রহণ’, ‘স্বচ্ছতা’ এবং ‘জবাবদিহিতা’ সুশাসনের মূল স্তম্ভ।
⇒ কিন্তু ‘নৈতিক শাসন’ (Moral rule) নামে কোনো আলাদা টেকনিক্যাল উপাদান সুশাসনের সংজ্ঞায় নেই। যদিও সুশাসন নৈতিকতা মেনে চলে, কিন্তু এটি এর কাঠামোগত উপাদান হিসেবে তালিকাভুক্ত নয়।
i
ব্যাখ্যা (Explanation):

বিশ্বব্যাংকের ১৯৮৯ সালে প্রকাশিত প্রতিবেদন 'Sub-Saharan Africa: From Crisis to Sustainable Growth' -এ Good Governance বা সুশাসন প্রত্যয়টির প্রথম ব্যবহার করেন । তবে ১৯৯২ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণা পত্র Governance and Development বা শাসন প্রক্রিয়া এবং উন্নয়নের মাধ্যমে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন । 

i
ব্যাখ্যা (Explanation):
সুশাসনের অংশগ্রহণের নীতি সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা বিধান করে। কারণ:

- গণতন্ত্র: অংশগ্রহণ ছাড়া কোনো সংগঠনে গণতন্ত্র চর্চা সম্ভব নয়। সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণে সকলের অবদান থাকে।
- স্বাধীনতা: অংশগ্রহণের মাধ্যমে সকল সদস্য সংগঠনের কার্যক্রম, নীতি ও সিদ্ধান্তে অবদান রাখতে পারে।
- জবাবদিহিতা: অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ সকল সদস্যের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে।
- স্বচ্ছতা: অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের সকল কার্যক্রম ও সিদ্ধান্ত সকল সদস্যের কাছে উন্মুক্ত থাকে।
- সাম্য ও সমতা: অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের সকল সদস্যের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):

সহনশীলতার শিক্ষা ব্যক্তি লাভ করে থাকে মূল্যবোধের শিক্ষা থেকে । এটা সুনাগরিকের অন্যতম গুণ । গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের জন্য সহনশীলতা একান্ত অপরিহার্য । অন্যের মনোভাব ও মতামতকে শ্রদ্ধা করার মত সহিষু থাকা এবং যেকোনো বিষয়ে উত্তেজনা প্রশমিত করে সুখী ও সুন্দর সমাজ গঠনে সাহায্য করে সহনশীলতা । 

i
ব্যাখ্যা (Explanation):

বাংলা শূন্যবাদ বা শূন্যতাবাদ ল্যাটিন শব্দ nihil থেকে এসেছে, যার অর্থ nothing বা কিছুই না । অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে রাশিয়ায় এ বিপ্লবী মতবাদ বিস্তার লাভ করে । এ মতবাদীরা কোনো ক্ষমতা, নীতি-নিয়ম বা ধর্ম মানতে অস্বীকার করতো এবং ব্যক্তি নিজেকে সম্পূর্ণ স্বেচ্ছাধীন বলে বিবেচনা করতো । এ মতবাদ আইভান তুর্গেনিকের 'ফাদারস অ্যান্ড সানস' উপন্যাসের মাধ্যমে খ্যাতি লাভ করে । 

i
ব্যাখ্যা (Explanation):

জাতিসংঘের উন্নয়ন বিষয়ক বিশেষায়িত সংস্থা UNDP ১৯৯৭ সালে সুশাসনের যে সংজ্ঞা প্রদান করেছেন, সেখানে 'টেকসই মানব উন্নয়নের জন্য শাসন' উপ শিরোনামে যে পদ্ধতি নির্ধারণ করা হয়েছে, সেখানে বলা হয়েছে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কাজের মধ্যে শাসন প্রক্রিয়া প্রতীয়মান হবে । 

i
ব্যাখ্যা (Explanation):

গোল্ডেন মিন (Golden Mean) বা সুবর্ণ মধ্যক একটি দার্শনিক পরিশব্দ, যার মাধ্যমে গ্রিক দার্শনিক এরিষ্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বুঝিয়েছেন । যেমনঃ একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো গোল্ডেন মিন । 

i
ব্যাখ্যা (Explanation):

পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত । অপরদিকে তামা, লোহা ও টিন মৌলিক ধাতু । 

সুতরাং চারটির মধ্যে পিতল ভিন্ন । 

i
ব্যাখ্যা (Explanation):

অপটিক্যাল ফাইবারের কোরের ভিতর দিয়ে আলো যাবার সময় তা বার বার প্রতিফলিত হয়ে আলোর বেগে চলতে থাকে । এভাবে বরাবরই সব জায়গায় প্রতিফলিত হয়ে এর ভিতর দিয়ে আলোর সিগনাল (ডেটা) স্থানান্তরিত হয় । 

i
ব্যাখ্যা (Explanation):

বাইনারি পদ্ধতিতে প্রকাশিত সংখ্যার 0 ও 1 ডিজিট দুটিকে যথাক্রমে  1 ও 0 দ্বারা swap (বদল) করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1 এর পরিপূরক (1's complement) বলে । তাই 10101111 সংখ্যাটিতে 1' এর পরিপূরক 01010000 । 

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):

যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় । সূর্য, পানি, বায়ু, পারমাণবিক শক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তির উৎসের উদাহরণ । 

i
ব্যাখ্যা (Explanation):

প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাটট্রোজেনও কিছু পরিমাণ থাকে । আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯% । 

i
ব্যাখ্যা (Explanation):

ষ্টিফেন হকিং একজন বিশিষ্ট ইংরেজ পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ । ৮ জানুয়ারি ১৯৪২ তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন । মটর নিউরন ডিজিজে আক্রান্ত ষ্টিফেন হকিং 'ব্ল্যাক হোল থিওরি' প্রদান করেন । ষ্টিফেন হকিং রচিত বিখ্যাত বই 'A Brief History of Time' । ১৪ মার্চ ২০১৮ তিনি মৃত্যুবরণ করেন ।   

i
ব্যাখ্যা (Explanation):

মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে । এই মণ্ডলের বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ । তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়োনিস্ফিয়ার (Ionosphere) বা আয়নমণ্ডল বলে । তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয় । ভৃপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ফিরে আসে অর্থাৎ প্রতিফলিত হয় । 

i
ব্যাখ্যা (Explanation):

'ডেঙ্গু' ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ । এডিস মশার কামড়ে বিশেষ করে Aedes aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে । এছাড়া এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে । Anopheles মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় । 

i
ব্যাখ্যা (Explanation):

যদি কোনো মা হেপাটাইটিস-বি দ্বারা আক্রান্ত থাকেন তবে তার গর্ভজাত সন্তানকে জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাক্সিন দিতে হবে । তবে এর সাথে এইচবিয়আইজি (HBIG) -এর শটও দিতে হবে এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য । মায়ের শরীরের হেপাটাইটিস-B -এর জীবাণুর উপস্থিতি সনাক্ত না হলে শিশুর জন্মের পর ২৪ ঘন্টার মধ্যে ভ্যাক্সিন প্রয়োগ করলেও চলে । 

i
ব্যাখ্যা (Explanation):

বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার (Apiculture), অপরদিকে মৎস্যচাষ বিষয়ক বিদ্যা ও রেশম চাষ বিষয়ক বিদ্যাকে যথাক্রমে পিসিকালচার (Pisciculture) ও সেরিকালচার (Sericulture) বলা হয় । 

i
ব্যাখ্যা (Explanation):
জল বিভাগের নাম পরিমাণ শতকরা হার%
সমুদ্র  ৩৭০          ৯৭.২৫%
হিমাবাহ ২৯           ২.০৫
ভূগর্ভস্থ  ৯.৫  ০.৬৮
হ্রদ    ০.১২৫ ০.০১
মাটির আদ্রতা    ০.০৬৫ ০.০০৫
বায়ুমণ্ডল   ০.০১৩  ০.০০১
নদী     ০.০০১৭  ০.০০০১
জীবমণ্ডল   ০.০০০৬  ০.০০০০৪
i
ব্যাখ্যা (Explanation):

ট্রপোমণ্ডল (Troposphere) স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভৃপৃষ্ঠের সঙ্গে লেগে আছে । মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয় । ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি । এই স্তর ভৃপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৯ কিমি. এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি. পর্যন্ত বিস্তৃত । 

i
ব্যাখ্যা (Explanation):

Nipa fruticans সাধারণভাবে Nipa palm নামে পরিচিত । বাংলায় একে গোলপাতা বলে । গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম প্রধান উদ্ভিদ । এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরো যে উদ্ভিদগুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গেওয়া, কেওড়া, গরান, আমুর, বাইন, পশুর ইত্যাদি । 

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):

পারকিনসন রোগ মস্তিস্কের এমন এক অবস্থা যাতে হাতে ও পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী চলাফেরায় অপারগ হয় । স্নায়ু কোষে ডোপামিন নামক এক প্রকার নির্যাস তৈরি হয় যা চলাফেরায় সহায়তা করে । পারকিনসন রোগে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় । ডোপামিন ছাড়া ঐ স্নায়ুকোষগুলো পেশিকোষগুলোকে সংবেদন পাঠাতে পারে না । ফলে পেশিকোষ কার্যকারিতা হারায় । 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0