'মিছিলটি সামনে এগিয়ে যায়।' এটি কোন ধরনের ক্রিয়া বিশেষণ?

A ধরনবাচক ক্রিয়া বিশেষণ

B পদানু ক্রিয়া বিশেষণ

C কালবাচক ক্রিয়া বিশেষণ

D স্থানবাচক ক্রিয়া বিশেষণ

Solution

Correct Answer: Option D

যে শব্দ বা পদ বাক্যের ক্রিয়াকে বা অন্য কোনো বিশেষণকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ (Adverb) বলে। ক্রিয়া বিশেষণ প্রধানত ক্রিয়ার ভাব, সময় বা স্থান নির্দেশ করে।
- স্থানবাচক ক্রিয়াবিশেষণ: যে ক্রিয়াবিশেষণ দিয়ে ক্রিয়াটি 'কোথায়' সংঘটিত হচ্ছে বা কোন দিকে নির্দেশ করছে তা বোঝায়, তাকে স্থানবাচক ক্রিয়াবিশেষণ বলে।
যেমন: 'মিছিলটি সামনে এগিয়ে যায়।' এখানে 'সামনে' শব্দটি ক্রিয়া (এগিয়ে যাওয়া)-র স্থান বা দিক নির্দেশ করছে, তাই এটি স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
ভুল অপশনগুলোর আলোচনা:
- ধরণবাচক ক্রিয়াবিশেষণ: ক্রিয়াটি 'কীভাবে' সম্পন্ন হচ্ছে তা বোঝায় (যেমন: ধীরে, দ্রুত)।
- পদানু ক্রিয়াবিশেষণ: বাক্যের মধ্যে বসে বাক্যকে জোরদার করে (যেমন: সে তো আসবেই)।
- কালবাচক ক্রিয়াবিশেষণ: ক্রিয়া সংঘটনের 'সময়' নির্দেশ করে (যেমন: গতকাল, এখন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions