Solution
Correct Answer: Option C
- 'ক্রীতদাসের হাসি' প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত একটি বিখ্যাত প্রতীকাশ্রয়ী উপন্যাস।
- তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ১৯৬২ সালে রূপকের আশ্রয়ে উপন্যাসটি রচিত হয়।
- এই অসামান্য রচনার জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- উপন্যাস: জননী, বনি আদম, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, চৌরসন্ধি।
- নাটক: আমলার মামলা, তস্কর নস্কর, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা।
- গল্পগ্রন্থ: ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, জন্ম যদি তব বঙ্গে।