Solution
Correct Answer: Option B
- মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় ১৯৭৩ সালে নির্মিত হয় বাংলাদেশের প্রথম ভাস্কর্য 'জাগ্রত চৌরঙ্গী'।
- এটি গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত। এর স্থপতি আবদুর রাজ্জাক।
মুক্তিযুদ্ধভিত্তিক আরও কিছু গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও স্থপতি:
- জাতীয় স্মৃতিসৌধ (সাভার): সৈয়দ মঈনুল হোসেন
- অপরাজেয় বাংলা (ঢাকা বিশ্ববিদ্যালয়): সৈয়দ আব্দুল্লাহ খালিদ
- সাবাস বাংলাদেশ (রাজশাহী বিশ্ববিদ্যালয়): নিতুন কুণ্ডু
- স্বোপার্জিত স্বাধীনতা (টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়): শামীম সিকদার
- সংশপ্তক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়): হামিদুজ্জামান খান