Solution
Correct Answer: Option A
- চাঁদ একটি তদ্ভব শব্দ। এর উৎপত্তি সংস্কৃত 'চন্দ্র' শব্দ থেকে (সংস্কৃত: চন্দ্র > প্রাকৃত: চন্দ > তদ্ভব: চাঁদ)।
- যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেগুলোকে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ বলা হয়।
• উদাহরণ:
- সংস্কৃত - হস্ত > প্রাকৃত - হত্থ > তদ্ভব - হাত
- সংস্কৃত - মৎস্য > প্রাকৃত - মচ্ছ > তদ্ভব - মাছ
ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- সূর্য, নক্ষত্র, গগন: এগুলো তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ অপরিবর্তিত রূপে সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে তৎসম শব্দ বলে।