দূষিত বাতাসে কোনটির উপস্থিতি রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
সমাধান
সঠিক উত্তর: Option A
কার্বন মনোক্সাইড (CO) হল একটি গ্যাস যার রঙ,গন্ধ এবং স্বাদ নেই। এক পরমাণু কার্বন ও এক পরমাণু অক্সিজেন যুক্ত হয়ে এক অণু কার্বন মনোক্সাইড গঠন করে। এটি বিষাক্ত গ্যাস হিসেবে পরিচিত। দূষিত বাতাসে কার্বন মনোক্সাইডের উপস্থিতি রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। অত্যাধিক মাত্রায় কেউ নিশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে চিকিৎসা করা না হলে রোগীর মৃত্যু ঘটে।