বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

A গীতাঞ্জলি

B জঙ্গনামা

C চর্যাপদ

D রামায়ণ

Solution

Correct Answer: Option C

-বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা।
-মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন।
-তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে
  • ‘চর্য্যাচর্য্যবিনিশ্চয়’,
  • ‘ডাকার্ণব',
  • ‘সরহপাদের দোহা’ ও
  • ‘কৃষ্ণপাদের দোহা'
-গ্রন্থের সম্মিলনে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়।
-এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। প্রথম পদের রচয়িতা লুইপা এবং সর্বোচ্চ পদের (১৩টি) রচয়িতা কাহ্নপা।
-রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি' (১৯১০);
-দৌলত উজির বাহরাম খান রচিত মর্সিয়া সাহিত্যে ‘জঙ্গনামা’;
-ফকির গরীবুল্লাহ রচিত পুঁথি সাহিত্য ‘জঙ্গনামা’;
-বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণ । 

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৪৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট, ২) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, ৩) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাসমূহ।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
Full Model Test-3
কোর্স নামঃ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
জেনারেল ও মেডিক্যাল পার্টের সম্পূর্ণ সিলেবাসের উপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট-৩
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়): বাংলা
টপিকসঃ
বাংলা সাহিত্য:
রচয়িতাদের জীবনী ও উল্লেখযোগ্য রচনাবলি: মীর মোশাররফ হোসেন, জসীম উদ্দীন, জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
পরীক্ষা শুরুঃ ৪ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions