Solution
Correct Answer: Option A
আমরা জানি, যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি \(180^\circ\) বা দুই সমকোণ ।
উদ্দীপকে ত্রিভুজটির দুইটি কোণের পরিমাণ দেওয়া আছে \(28^\circ\) এবং \(62^\circ\)।
কোণ দুইটির যোগফল: \[28^\circ + 62^\circ = 90^\circ\]
সুতরাং, ত্রিভুজটির তৃতীয় বা অপর কোণটি হবে: \[180^\circ - 90^\circ = 90^\circ\]
যে ত্রিভুজের একটি কোণ \(90^\circ\) বা এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে ।
যেহেতু এই ত্রিভুজটির একটি কোণ \(90^\circ\) বা সমকোণ, তাই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ ।
- সঠিক উত্তর: অপশন ১: সমকোণী
সোর্সঃ খায়রুল'স বেসিক ম্যাথ