Solution
Correct Answer: Option C
যেকোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যে বৃহত্তম বাহুটিকে অতিভুজ ধরা হয়।
এখানে দেওয়া বাহুগুলোর দৈর্ঘ্য হলো: \(১৭\) সে.মি., \(১৫\) সে.মি. এবং \(৮\) সে.মি. ।
বৃহত্তম বাহু অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য = \(১৭\) সে.মি.।
পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের সমষ্টির সমান হতে হবে । অর্থাৎ:
\[\text{অতিভুজ}^২ = \text{ভূমি}^২ + \text{লম্ব}^২\]
এখন আমরা বাহুগুলোর বর্গের মান বের করে যাচাই করি:
- বৃহত্তম বাহুর বর্গ: \[১৭^২ = ২৮৯\]
- অপর দুই বাহুর বর্গের সমষ্টি: \[১৫^২ + ৮^২ = ২২৫ + ৬৪ = ২৮৯\]
যেহেতু আমরা দেখতে পাচ্ছি: \[১৭^২ = ১৫^২ + ৮^২\]
অর্থাৎ, বাহু তিনটি পীথাগোরাসের উপপাদ্য সম্পূর্ণভাবে মেনে চলে।
সুতরাং, ১৭ সে.মি., ১৫ সে.মি., ৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ ।
- সঠিক উত্তর: অপশন ৩: সমকোণী
সোর্সঃ খাইরুল বেসিক গণিত